এক্সপ্লোর

বিমানবন্দরে জঙ্গিহানা রুখতে এবার বুলেটপ্রুফ ‘দেওয়াল’ সিআইএসএফ-এর

হায়দরাবাদ: বিমানবন্দরে জঙ্গিহানা রুখতে বিশেষ প্রশিক্ষিত বাহিনী মোতায়েন করল নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। সম্প্রতি, ভয়াবহ জঙ্গি হামলার সাক্ষী থেকেছে ইস্তানবুল বা ব্রাসেলসের বিমানবন্দর। এদেশের কোনও বিমানবন্দরে যাতে সেই পরিস্থিতির সম্মুখীন না হতে হয়, তার জন্য আগাম সতর্ক এই কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী। বাহিনীর এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, দেশের বিমানবন্দরগুলিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) মোতায়েন করা হয়েছে। ওই টিমের সুরক্ষার জন্য রয়েছে বুলেটপ্রুফ ‘দেওয়াল’, যাতে জঙ্গিরা গুলিবর্ষণ করলেও, তা ওই দেওয়ালে প্রতিহত হবে। বিদেশের থেকে শিক্ষা নিয়ে আগে থেকে সতর্ক সিআইএসএফ। ওই আধিকারিক বলেন, ইস্তানবুল ও ব্রাসেলসে হামলার থেকে বোঝা যাচ্ছে, শহরের ভিতর থেকে হামলাকারীরা আসছে বিমানবন্দরের দিকে। তাই তেমন কোনও হামলাকে কী করে আটকানো যায়, তার পরিকল্পনা করা হচ্ছে। সিআইএসএফ-কর্তা জানান, বিমানবন্দরগামী রাস্তায় অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। বিভিন্ন পয়েন্টে ‘নাকা’ বা চেকপোস্ট বসানো হয়েছে। ফলে, কোনও বিমানবন্দরগামী কোনও ব্যক্তি বা গাড়িকে সন্দেহজনক মনে হলে আগে ভাল করে পরীক্ষা করা হবে। এক্ষেত্রে স্নিফার ডগ এবং উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিটেক্টর ব্যবহার করা হবে। বাহিনীর তরফে জানা গিয়েছে, কিউআরটি-কে বিমানবন্দরের প্রবেশ ও বাইরে যাওয়ার রাস্তায় মোতায়েন করা হয়েছে। ওই দলকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কেউ গুলি চালালেই, পাল্টা গুলিতে তাকে নিষ্ক্রিয় করতে হবে। ওই কর্তা জানান, কিউআরটি-কে এমন ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তারা যে কোনও সন্ত্রাস-হামলা বা হাইজ্যাক পরিস্থিতির মোকাবিলা করতে পারে। এখনও পর্যন্ত, দেশের ৫৯ প্রধান বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ। আরও ৩৯টি বিমানবন্দরের দায়িত্বও তাদের হাতে তুলে দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত, মোট ১.৪৫ লক্ষ জওয়ান সিআইএসএফ বাহিনীতে নিযুক্ত। এর মধ্যে এভিয়েশন সিকিউরিটি গ্রুপ বলে প্রশিক্ষিত ইউনিট রয়েছে বাহিনীর। পাশাপাশি রয়েছে কম্যান্ডো-ফোর্স। সেখানে প্রায় ২৫ হাজার পুরুষ এবং মহিলা নিযুক্ত রয়েছেন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget