এক্সপ্লোর
হরিয়ানায় দ্বাদশ শ্রেণির ছাত্রর গুলিতে খুন স্কুলের অধ্যক্ষা

যমুনানগর: শৃঙ্খলাভঙ্গের অপরাধে স্কুল থেকে বহিষ্কৃত হওয়ার রাগে গুলি করে অধক্ষাকে খুন করল দ্বাদশ শ্রেণির এক ছাত্র। নৃশংস এই ঘটনা ঘটেছে হরিয়ানার যমুনানগরে। স্কুলের কর্মীরা অভিযুক্ত ছাত্রকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। তাকে গ্রেফতার করা হয়েছে। ডেপুটি পুলিশ সুপার দেশ রাজ জানিয়েছেন, আজ বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর বারোটার মধ্যে এই ঘটনা ঘটেছে। স্বামী বিবেকানন্দ স্কুলের অধ্যক্ষা রিতু ছাবরা সেই সময় নিজের দফতরেই ছিলেন। অভিযুক্ত ছাত্র সেখানে ঢুকে পয়েন্ট ৩২ বোরের আগ্নেয়াস্ত্র থেকে চারটি গুলি করে। আগ্নেয়াস্ত্রটি ওই ছাত্রর বাবার। সেটির লাইসেন্স আছে। গুরুতর জখম অবস্থায় অধ্যক্ষাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁর মৃত্যু হয়। স্কুল সূত্রে খবর, অন্য ছাত্রদের সঙ্গে মারামারি করা এবং উপস্থিতির হার অনেক কম হওয়ার কারণে দু’সপ্তাহ আগে বাণিজ্য বিভাগের ওই ছাত্রকে বহিষ্কার করা হয়। আজ বেলায় সে স্কুলে এসে বলে, অধ্যক্ষার সঙ্গে দেখা করতে চায়। এরপর সে অধ্যক্ষার ঘরে গিয়ে গুলি চালিয়ে দেয়। যমুনানগরের পুলিশ সুপার রাজেশ কালিয়া বলেছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ছাত্রর বাবার বিরুদ্ধেও অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে।
Before You Go
Rahul Gandhi News | ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর | ABP ANANDA LIVE
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















