এক্সপ্লোর
গুরুগ্রামে স্কুলের শিক্ষিকা ও তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি সপ্তম শ্রেণির ছাত্রর!

ফাইল ছবি
গুরুগ্রাম: স্কুলের শিক্ষিকা ও তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি দিল সপ্তম শ্রেণির এক ছাত্র। শিক্ষিকার মেয়ে ওই ছেলেটির সঙ্গে একই ক্লাসে পড়ে। শিক্ষিকা স্কুলে এলেও, তাঁর মেয়ে ভয়ে আসতে পারছে না। ওই স্কুলেরই অষ্টম শ্রেণির এক ছাত্র অন্য শিক্ষিকাকে ই-মেইল করে ক্যান্ডেললাইট ডিনারে যাওয়া এবং শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা গুরুগ্রামের একটি নামী স্কুলের। গুরুগ্রাম শিশুকল্যাণ কমিটির চেয়ারপার্সন শকুন্তলা ধুল জানিয়েছেন, ‘আমরা এখনও এই ঘটনার বিষয়ে কোনও তথ্য পাইনি। কিছু জানতে পারলেই ব্যবস্থা নেব। বিষয়টি আমাদের কাছে এলে কাউন্সেলিং শুরু করব এবং শিশুটির মানসিক অবস্থা বোঝার চেষ্টা করব।’ স্কুলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘লোয়ার মিডল স্কুলের এক ছাত্র এক শিক্ষিকাকে ইন্টারনেটে অত্যন্ত আপত্তিজনক ও আক্রমণাত্মক প্রস্তাব দিয়েছিল বলে অভিযোগ। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রটিকে সাসপেন্ড করা হয় এবং তার কাউন্সেলিং করা হয়। এই ধরনের ঘটনার ক্ষেত্রে জিরো-টলারেন্স নীতি রয়েছে স্কুলের।’
Before You Go
Rahul Gandhi News | ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর | ABP ANANDA LIVE
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















