ক্লাসে তোতলানোয় শিক্ষিকার মার, মৃত্যু প্রথম শ্রেণির ছাত্রের

লুধিয়ানা: ক্লাসে প্রশ্নের জবাব দিতে গিয়ে তোতলানোয় শিক্ষিকার হাতে বেদম মার খেয়ে মৃত্যু হল প্রথম শ্রেণির এক পড়ুয়ার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের লুধিয়ানায়।
খবরে প্রকাশ, ফুল্লনবাল গ্রামের বাসিন্দা আট-বছরের ওই পড়ুয়ার নাম বিন্দু রাম ওরফে গুড্ডু। নিহতের পরিবারের অভিযোগ, শনিবার ক্লাসে শিক্ষিকা গুড্ডুর চুল ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। তারপর কান টেনে ধরে।
পুলিশ জানিয়েছে, সরকারি প্রাথমিক স্কুলের পড়ুয়া গুড্ডু ওই ঘটনার পরই অসুস্থ হয়ে পড়ে। তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সে মারা যায়।
এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শিক্ষা আধিকারিক (প্রাথমিক)। তিনি জানান, রিপোর্ট জমা পড়লেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Before You Go
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata





















