এক্সপ্লোর

কলকাতা-সহ আটটি শহরে মহিলা নিরাপত্তায় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ পরিকল্পনা

নয়াদিল্লি: কলকাতা-সহ দেশের আটটি শহরে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ পরিকল্পনা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। কলকাতা ছাড়াও এই প্রকল্পের আওতায় থাকা শহরগুলি হল দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, আমদাবাদ, লখনউ ও হায়দরাবাদ। এই শহরগুলিতে শীঘ্রই জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও পুলিশের যাচাই করা বাসের বন্দোবস্ত করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ২০১২ সালে নির্ভয়াকাণ্ডের পরেই দেশজুড়ে মহিলা নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছিল। আজ স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবা আটটি শহরে মহিলা নিরাপত্তার পরিকল্পনা খতিয়ে দেখেন। পুলিশে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ, সিসিটিভি ক্যামেরা বসানো, থানায় মহিলাদের নিয়োগ, জরুরি ব্যবস্থা নেওয়ার বন্দোবস্ত, সাইবার অপরাধ ঠেকানো, পরিকাঠামো উন্নয়ন, অপরাধপ্রবণ অঞ্চলগুলির মানচিত্র তৈরি, শিক্ষা প্রতিষ্ঠানগুলির সাহায্য নেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। পুরসভাগুলির কমিশনার, পুলিশ কমিশনার, রাজ্য সরকারগুলির উচ্চপদস্থ আধিকারিকরা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রকের স্টিয়ারিং কমিটির বৈঠকে হাজির ছিলেন। স্বরাষ্ট্র সচিব এই কমিটির চেয়ারম্যান। সংশ্লিষ্ট শহরগুলিতে মহিলাদের নিরাপত্তায় হিম্মত অ্যাপ, শুধু মহিলাদের নজরদারি ভ্যান, দিল্লি পুলিশের শিষ্টাচার প্রকল্প, হক আই মোবাইল অ্যাপ, হায়দরাবাদ পুলিশের ভরোসা প্রকল্প, বেঙ্গালুরু পুলিশের সুরক্ষা অ্যাপ, উত্তরপ্রদেশ পুলিশের পাওয়ার অ্যাঞ্জেলস, মহি্লাদের নিরাপত্তায় সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে। স্বরাষ্ট্র সচিব পুলিশি নজরদারি ও বেসরকারি উদ্যোগে সিসিটিভি ক্যামেরা বসানোর উপর জোর দিয়েছেন। বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আটটি শহরের পুলিশ ও পুরসভাগুলি মহিলা নিরাপত্তার পরিকল্পনা করবে। সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যসচিবের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে সেই পরিকল্পনা। এক মাসের মধ্যে সেই পরিকল্পনা পাঠাতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠাতে হবে। এই কমিটি প্রয়োজনীয় পরামর্শ দেবে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget