এক্সপ্লোর

করোনার পর এবার উদ্বেগ বাড়াচ্ছে চিনের ক্যাট কিউ ভাইরাস, সতর্ক করল আইসিএমআর

করোনা ভাইরাসের সংক্রমণ সামাল দিতে ত্রাহি ত্রাহি রব উঠছে। এরই মধ্যে চিনে উৎপন্ন আর একটি ভাইরাস মাথাব্যথার কারণ হয়ে উঠছে বলে সতর্ক করল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। যে ভাইরাসটি উদ্বেগের কারণ হয়ে উঠতে চলেছে তার নাম ক্যাট কিউ।

নয়াদিল্লি: করোনা ভাইরাসের সংক্রমণ সামাল দিতে ত্রাহি ত্রাহি রব উঠছে। এরই মধ্যে চিনে উৎপন্ন আর একটি ভাইরাস মাথাব্যথার কারণ হয়ে উঠছে বলে সতর্ক করল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। যে ভাইরাসটি উদ্বেগের কারণ হয়ে উঠতে চলেছে তার নাম ক্যাট কিউ। শূকর ও কিউলেক্স প্রজাতির মশা থেকে আর্থোপডবাহিত এই ভাইরাস ছড়াতে পারে। ইতিমধ্যেই ক্যাট কিউ ভাইরাসের বহুল সংক্রমণ ঘটছে চিন এবং ভিয়েতনামে। ভারতে এই সংক্রমণ ছড়ানোর যথেষ্ট আশঙ্কা রয়েছে বলে মত আইসিএমআর-এর। এই ভাইরাসের সংক্রমণ ঘটলে প্রবল জ্বর, মেনেনজাইটিস, শিশুদের এনসেফালাইটিস হতে পারে। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভায়রোলজি এবং আইসিএমআর জানাচ্ছে, ৮৮৩ জনের সিরামের নমুনা পরীক্ষা করে মাত্র ২ জনের দেহে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। এই দুজন কোনও সময় ক্যাট কিউ আর্থোপডবাহিত ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। আইসিএমআরের বিজ্ঞানীরা জানিয়েছেন স্তন্যপায়ী সোয়াইনের মধ্যে ভেক্টরের উপস্থিতি ও জঙ্গল ময়না থেকে সিকিউভি অরথোবুনিয়াভাইরাস জনস্বাস্থ্যে এই রোগজীবাণু বহন করে। মানবদেহে সিরামের নমুনায় এই ভাইরাসের অ্যান্টিবডির উপস্থিতি প্রমাণ করে এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে সিকিউভি-র জন্য আইসিএমআর মলিকিউলার ও সেরোলজিকাল টেস্ট করার পরিকল্পনা করছে। মশার তিন ধরনের প্রজাতির মাধ্যমে সিকিউভি ভাইরাস ছড়ানোর আশঙ্কা সবচেয়ে বেশি। এগুলি হল এডিস ইজিপ্টাই, কিউলেক্স কুইনকুফেসিয়্যাটাস এবং সিএক্স ট্রাইটেইনিওরিহেন্সাস। মশার এই রোগের বাহক হতে পারে এর স্বপক্ষে প্রমাণ পাওয়া গিয়েছে। মশার মাধ্যমে এই রোগ ভারতে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে এই ভাইরাসের চরিত্র বুঝতে গেলে আরও বেশি সংখ্যক সিরামের নমুনা পরীক্ষা করে দেখতে হবে বলে মনে করছেন গবেষকরা।ভারতে এই রোগ কত দ্রুত ছড়াতে পারে এবং তার জন্য প্রয়োজনীয় কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সেগুলির জন্য সিরাম পরীক্ষা করা দরকার। তবে পাখির মাধ্যমে এই রোগ সংক্রমিত হয় কিনা, তার নির্ভরযোগ্য তথ্য এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget