এক্সপ্লোর

গুজব, ফেক নিউজের জেরে গণপিটুনি, আইনশৃঙ্খলা রাজ্যের ব্যাপার, লোকসভায় রাজনাথ, ওয়াকআউট কংগ্রেসের

নয়াদিল্লি: সংসদে দেশে সাম্প্রতিক কয়েকটি গণপিটুনির ঘটনার নিন্দা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। কেন্দ্রের তরফে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। রাজনাথের বক্তব্যে খুশি হতে না পেরে ওয়াকআউট করেন কংগ্রেস সদস্যরা। লোকসভায় জিরো আওয়ারে কংগ্রেস নেতা কে সি বেনুগোপালের বক্তব্যের জবাবে তিনি বলেন, গণপিটুনির ঘটনাগুলিতে অনেকে মারা গিয়েছেন, সরকারের কাছে এটা গভীর উদ্বেগের ব্যাপার। বেনুগোপাল ঝাড়খন্ডে স্বামী অগ্নিবেশের ওপর হামলা, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের অনলাইনে ট্রোলড হওয়ার প্রসঙ্গও তোলেন। বলেন, এটা পরিতাপের বিষয় যে, গণপিটুনি, বিরুদ্ধ মতামত পোষণকারী লোকজন সহ নানা জনের দৈহিক নিগ্রহ স্বাভাবিক ব্যাপার হয়ে উঠেছে, কিন্তু সরকার নীরব। এমনকী কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহা গণপিটুনির ঘটনায় জড়িত বলে অভিযুক্তদের মালা পরিয়েছেন। এই কি আইনের শাসন? এগুলি খুবই সিরিয়াস ব্যাপার। সরকারকে আবেদন করছি দেশের গণতান্ত্রিক আবহাওয়া বজায় রাখুন। সরকার অপছন্দের লোকজনের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাগুলিকে লাগিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মন্ত্রীদেরও পরামর্শ দেন, তাঁরা যাতে দোষী ঘোষিতদের মালা না দেন। বলেন, সরকারকে আবেদন করছি গণপিটুনি রোধে আইন হোক। রাজনাথের দাবি, গুজব ও সত্যতা যাচাই না হওয়া বা ফেক নিউজের জেরেই গণপিটুনির ঘটনাগুলি ঘটেছে। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয় বলে সওয়াল করে তিনি বলেন, কেন্দ্র এ ব্যাপারে চুপ করে থাকতে পারে না। আমি রাজ্যগুলিকে ২০১৬, ১০১৮-য় অ্যাডভাইসরি পাঠিয়েছি। সোস্যাল মিডিয়া পরিষেবা দেওয়া সংস্থাগুলিকে চেকিং ব্যবস্থা চালু করতে বলেছি। এমন ঘটনা দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রীদেরও বলেছি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। বেনুগোপালের বক্তব্যের প্রতিবাদ করেন বিজেপি সদস্যরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget