এক্সপ্লোর

নাম না করে আমিরকে ‘উদ্ধত’ বলায়, পর্রীকরকে আক্রমণ কংগ্রেসের

নয়াদিল্লি: নাম না করে আমির খানকে ‘উদ্ধত’ বলায় কংগ্রেসের তোপের মুখে প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর। কেন্দ্রকে আক্রমণ করে কংগ্রেস বলে, দলিত, সংখ্যালঘু, লেখক, অভিনেতা- মোদী সরকারের বিপক্ষে যারাই নিজের মত ব্যক্ত করবে, তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে ষড়যন্ত্র করবে বিজেপি ও আরএসএস। প্রসঙ্গত, গতকাল একটি বই প্রকাশ অনুষ্ঠানে নাম না করে আমিরকে ‘উদ্ধত’ বলে মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী। পর্রীকর বলেন, এক অভিনেতা বলেছেন, তাঁর স্ত্রী ভারত ছেড়ে অন্যত্র গিয়ে থাকতে চান। এধরনের বক্তব্য ঔদ্ধত্যেরই প্রকাশ। আরও বলেন, যাঁরা দেশ-বিরোধী মন্তব্য করেন, তাঁদের দেশের মানুষের কাছ থেকেই শিক্ষা নেওয়া উচিত। এরই প্রেক্ষিতে আজ কংগ্রেসের আক্রমণ। টুইটারে পর্রীকরকে আক্রমণ করে কংগ্রেস নেতা রণদীপ এস সূরযেওয়ালা বলেন, এটা অত্যন্ত লজ্জাজনক। অনলাইন ট্রেডিং কোম্পানির অ্যাপ আনইনস্টল করার ইস্যুতে বিজেপি এবং আরএসএস সমর্থনকারীরা সক্রিয় ভূমিকা পালন করেছিল। তিনি আরও বলেন, সরকার বিরোধী কথা বললেই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এটাই কি রাজধর্ম? উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে অসহিষ্ণুতা প্রসঙ্গে নিজের মত ব্যক্ত করতে গিয়ে আমির বলেন, বেশ কিছু ঘটনার পর তাঁর স্ত্রীর মনে হয়েছে এ দেশ ছেড়ে তাঁদের অন্যত্র চলে যাওয়া উচিত। তিনি বলেন, স্ত্রী কিরণ রাও অন্য দেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এদেশে ছেলেকে নিয়ে থাকতে তিনি ভীত। এই মন্তব্যের প্রেক্ষিতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। বহু সমালোচনার সম্মুখীন হতে হয় আমিরকে। এই ঘটনার প্রতিবাদে আমির যে অনলাইন শপিং সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন, সেই অ্যাপটি বহু মানুষ আনইনস্টল করে দেন। বহু কাস্টমার তাঁদের অর্ডার বাতিল করে দেন। এরপরই ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় আমিরকে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget