এক্সপ্লোর

নোট বাতিলের পর কংগ্রেস নেতৃত্ব মরিয়া, দাবি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার নোট বাতিলের ‘কড়া’ সিদ্ধান্ত নেওয়ার পর কংগ্রেস নেতৃত্ব মরিয়া হয়ে উঠেছেন বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, এই প্রথম বিরোধীরা সংসদে গোলমালের মাধ্যমে সমন্বিতভাবে খোলাখুলি অসৎ ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করছিল। নোট বাতিলের সিদ্ধান্তকে অব্যবস্থা এবং সংগঠিত লুঠ বলে অভিহিত করায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকেও একহাত নিয়েছেন মোদী। ইউপিএ আমলে টুজি, কমনওয়েলথ গেমস, কয়লা ব্লক কেলেঙ্কারির কথা উল্লেখ করে মনমোহনকে খোঁচা দিয়েছেন মোদী। বিরোধীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস নেতৃত্ব যেভাবে মরিয়া হয়ে উঠেছে, সেটা দেখে আমার করুণা হচ্ছে। তাঁরা শুধু নির্বাচনের কথা ভেবেই কাজ করেন। নোট বাতিলের সিদ্ধান্তের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। আমাদের অর্থনীতি ও সমাজকে পরিচ্ছন্ন করার জন্য কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি যদি স্বল্পকালীন নির্বাচনী রাজনীতির কথা ভাবতাম, তাহলে কোনওদিনই এই সিদ্ধান্ত নিতাম না।’ সংসদের শীতকালীন অধিবেশন ভেস্তে যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সংসদের উভয় কক্ষেই কথা বলতে ইচ্ছুক ছিলেন। কিন্তু কংগ্রেস আলোচনার বদলে সংসদের অধিবেশন ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল। এই প্রথমবার সংসদে বিরোধীরা প্রকাশ্যে অসৎ লোকেদের বাঁচানোর চেষ্টা করছিল।’ নোট বাতিল নিয়ে মনমোহনের সমালোচনা প্রসঙ্গে মোদী বলেছেন, ‘যিনি ৪৫ বছর ধরে ভারতের অর্থনৈতিক যাত্রার হাল ধরেছিলেন, তিনিই এখন নোট বাতিলকে মনুমেন্টাল মিসম্যানেজমেন্ট বলে দাবি করছেন। সংগঠিত লুঠ হয়তো তাঁর নেতৃত্বে হওয়া কয়লা কেলেঙ্কারি, টুজি ও কমনওয়েলথ গেমস দুর্নীতি। নোট বাতিলের সিদ্ধান্ত লুঠ হওয়া অর্থ বাজেয়াপ্ত করার জন্য অভূতপূর্ব সিদ্ধান্ত।’

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget