এক্সপ্লোর

কর্নাটক: রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে রাতেই সুপ্রিম কোর্টে আবেদন কংগ্রেসের

বেঙ্গালুরু: কর্নাটকে কে সরকার গঠন করবে, সেই নিয়ে নাটক অব্যাহত। আগামীকাল কর্নাটকে শপথ নিতে চলেছে বিজেপি সরকার। সকাল ৯টায় শপথ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বি এস ইয়েদুরাপ্পা। কিন্ত, তার আগে, বুধবার রাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কংগ্রেস। সূত্রের খবর, বিজেপিকে রুখতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করে এদিন রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে মামলা দায়ের করে কংগ্রেস। সূত্রের খবর, এই মামলায় জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছে দল। এদিন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, আমরা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি এবং রেজিস্ট্রারকে অনুরোধ করেছি, রাতেই এর শুনানির ব্যবস্থা করা হোক। শীর্ষ আদালতে দায়ের করা আবেদনে কংগ্রেস দাবি করে, বিজেপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়ে রাজ্যপালের নেওয়া সিদ্ধান্তে ‘গণতন্ত্রের হত্যা’ এবং ‘সংবিধান ভূলুণ্ঠিত’ হয়েছে।

https://twitter.com/INCIndiaLive/status/996790062036615169 https://twitter.com/INCIndiaLive/status/996790542041137152 https://twitter.com/INCIndiaLive/status/996790793170960385

এর আগে, এদিন বিকেলে এইচডি কুমারস্বামীর নেতৃত্বে জেডিএস ও কংগ্রেস নেতারাও রাজ্যপাল বাজুভাই ভালার সঙ্গে দেখা করেন। তাঁরা ১১৭ জন বিধায়কের তালিকা তুলে দিয়ে সরকার গড়ার দাবি জানান। তখন রাজ্যপাল জানান, তিনি দ্রুত উপযুক্ত সিদ্ধান্তের কথা জানাবেন। কিছুক্ষণ পর পাল্টা বিজেপি-ও সরকার গড়ার দাবি জানায়। আজ রাজ্যপাল বাজুভাই ভালার সঙ্গে দেখা করেন বিজেপি পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়া ইয়েদুরাপ্পা। সঙ্গে ১০৪ জন বিধায়কের তালিকা। তিনি বলেন, বিজেপি বৃহত্তম দল হওয়ায় তাঁদেরই সরকার গড়তে দিতে হবে। এরপরই, বিজেপিকে সরকার গঠনের আহ্বান জানানো হয়। এমনকী, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য তাদের ১৫-দিনের সময়ও দেন তিনি।

https://twitter.com/ANI/status/996783864394801153 https://twitter.com/BJP4Karnataka/status/996781107092901888

এরপরই রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় কংগ্রেস। তাদের অভিযোগ, বিজেপি সরকারের ‘তাবেদার’ হিসেবে কাজ করছেন রাজ্যপাল। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, একটা অবৈধ, অসাংবিধানিক ও অনৈতিক সরকার আগামীকাল শপথ নিতে চলেছে। চাপের মুখে সিদ্ধান্ত নিয়ে রাজভবনের সম্মানহানি করেছেন রাজ্যপাল। শুধু রাজ্যপাল নয়। এদিন প্রধানমন্ত্রী নরেনদ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহকেও আক্রমণ করেন সুরজেওয়ালা। বলেন, মোদী ও অমিত শাহকে জবাব দিতে হবে, গোয়া মণিপুরে বিজেপি বৃহত্তম দল না হওয়া সত্ত্বেও কী করে সেখানে সরকার গঠন করল। যদিও, জবাব দিতে দেরি করেনি বিজেপি। যে দল অতীতে বারংবার সংবিধানের তুলোধনা করেছে, সবচেয়ে বেশিবার রাষ্ট্রপতি শাসন জারি করেছে, তারাই এখন সংবিধান নিয়ে ভাষণ দিচ্ছে।

https://twitter.com/ANI/status/996787760152358914

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়
Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget