এক্সপ্লোর

কর্নাটক ভোটে একক বৃহত্তম দল হবে কংগ্রেস, দাবি শিবসেনা সাংসদের

মুম্বই: সংখ্যাগরিষ্ঠতা না পেলেও কর্নাটক বিধানসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠ দলের মর্যাদা পাবে কংগ্রেস। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত এই দাবি করেছেন। কেন্দ্রীয় মন্ত্রীদের দিয়ে কর্নাটকে ভোটপ্রচার করানোর জন্য বিজেপির সমালোচনা করেছেন তিনি। বেশ কিছুদিন হল বিজেপির সঙ্গ ছেড়েছে তাদের প্রাচীনতম জোটসঙ্গী শিবসেনা। আগে থেকেই দুদলের সম্পর্ক ভাল যাচ্ছিল না, আর এখন তো কার্যত মুখ দেখাদেখি বন্ধ। নিজেদের মুখপত্র সামনাতে তো বটেই, অন্যত্রও সুযোগ পেলেই শিবসেনা নেতানেত্রীরা বিজেপির বিরুদ্ধে বিষোদগার করছেন। রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউতও বলে দিয়েছেন, মহারাষ্ট্র বিধান পরিষদ ভোটে বিজেপি-শিবসেনা বোঝাপড়া রয়েছে ঠিকই কিন্তু তার মানে এই নয় যে আগামী লোকসভা ও বিধানসভা ভোটেই সেনা বিজেপির সঙ্গে সমঝোতায় যাবে। সঞ্জয়ের মন্তব্য, কর্নাটকে এখন ধুলো ঝড় চলছে। তা থেমে গেলেই দেখা যাবে, কংগ্রেস একক বৃহত্তম দলের মর্যাদা পেয়েছে। মানুষ এখন রাহুল গাঁধীর কথা শুনতে শুরু করেছে বলে তাঁর দাবি। তাঁর বক্তব্য, যখনই বিধানসভা ভোট আসছে, গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভাকে প্রচারে নামিয়ে দিচ্ছে বিজেপি। একইভাবে ডেকে আনছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও। ফলে কেন্দ্র ও রাজ্য- দু’জায়গাতেই প্রশাসনিক কাজকর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশবাসী দেখছেন সব কিছু। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করে তিনি বলেছেন, ধুলো ঝড়ে যোগীর নিজের রাজ্য বিপর্যস্ত অথচ তিনি ছিলেন কর্নাটকে, করেছেন ভোটপ্রচার। এতেই বোঝা যায়, মুখ্যমন্ত্রীর কাজকে কতটা গুরুত্ব দেন তিনি। সঞ্জয়ের প্রশ্ন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি রাজ্য নেতাদের ওপর ভরসা করতে পারেন না? তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যে এসে একের পর এক সভায় ভাষণ দিতে হয় কেন! তাঁর তো দিল্লিতে থেকে দেশ চালানোর কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget