এক্সপ্লোর
মহিলা শাখার সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে রূপান্তরকামী অপ্সরা রেড্ডিকে নিয়োগ করলেন রাহুল

নয়াদিল্লি: একজন রূপান্তরকামীকে দলের মহিলা শাখার সাধারণ সম্পাদক পদে বসাল কংগ্রেস। অপ্সরা রেড্ডি নামে ওই রূপান্তরকামী মহিলা নানা সামাজিক ইস্যুতে সক্রিয়, একাধিক শিশু ধর্ষণ মামলা নিয়েও কাজ করেছেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। আগে তিনি ছিলেন বিজেপি, এআইএডিএমকে-তে। কংগ্রেসের ১৩৩ বছরের ইতিহাসে কোনও রূপান্তরকামীকে মহিলা শাখায় শীর্ষ পদে বসানোর পদক্ষেপ এটাই প্রথম। সাংবাদিক-সমাজকর্মী হিসাবে পরিচিত অপ্সরাকে সারা ভারত মহিলা কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করেছেন দলের সভাপতি রাহুল গাঁধী। তাঁকে সংগঠনে স্বাগত জানিয়ে কংগ্রেস সাংসদ তথা সারা ভারত মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব বলেছেন, সমাজকর্মী অপ্সরা তাঁর গতিশীল ব্যক্তিত্বের জন্য মহিলা শাখার সম্পদ হবেন। ভারতীয় জাতীয় কংগ্রেস পরিবারে ওঁকে সদস্য করে নেওয়ায় রাহুল গাঁধীজিকে ধন্যবাদ।
Apsara Reddy has been appointed the first transgender National General Secretary of @MahilaCongress by Congress President @RahulGandhi pic.twitter.com/qDTZSgaoMH
— Congress (@INCIndia) January 8, 2019
সাধারণ সম্পাদক পদে বসার পর অপ্সরা বলেছেন, সমাজের বিভিন্ন স্তরের মহিলাদের সঙ্গে যোগাযোগ করব ওঁদের অধিকার সংক্রান্ত ইস্যুগুলি তুলে ধরার জন্য। সারা ভারতে কংগ্রেসের রাজ্যস্তরের মহিলা শাখাগুলির সঙ্গে মিলে কাজ করব মেয়েদের আর্থিক ক্ষমতায়ন, সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই, মহিলাদের মানবাধিকার অর্জনে সাহায্য করার মতো বিষয়ে। পাশাপাশি কংগ্রেসের ইস্তাহারে যাতে মহিলাকেন্দ্রিক পলিসি অন্তর্ভুক্ত করার ব্যাপারেও কাজ করব। Before You Go
Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ফুটবলের
খবর
ক্রিকেট

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















