এক্সপ্লোর
তরুণদের নেতৃত্বে তুলে আনতে হবে, রাহুলের ডাকে 'অনুপ্রাণিত'গোয়া প্রদেশ কং সভাপতির ইস্তফা

পানাজি: দলে তরুণদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য রাহুল গাঁধীর আহ্বানে সাড়া দিয়ে পদ ছাড়লেন গোয়া প্রদেশ কংগ্রেস সভাপতি শান্তারাম নায়েক। সদ্যসমাপ্ত প্লেনারি অধিবেশনে কংগ্রেস সভাপতি বলেছেন, তিনি তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়ার পক্ষপাতী, যাতে তারা দলের নেতৃত্বে এগিয়ে যেতে পারে। এতে তিনি 'অনুপ্রাণিত' হয়েছেন বলে জানিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন শান্তারাম। তিনিই প্রথম কেউ যিনি আজ সকালে নিজে থেকেই সারা ভারত কংগ্রেস কমিটিকে গোয়া প্রদেশ সভাপতি পদে ইস্তফাপত্র পাঠান। লুইজিনহো ফেলেইরোর বদলি হিসাবে ২০১৭-র ৮ জুলাই প্রদেশ সভাপতি হন শান্তারাম। আজ তিনি বলেন, তরুণ প্রজন্ম এগিয়ে আসুক। তাই গোয়া প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরে দাঁড়ালাম। রাহুল গাঁধী বলেছেন, তিনি নতুনদের সুযোগ দিতে চান। শান্তারাম আজ বলেন, কংগ্রেসের প্লেনারি অধিবেশনেও গোটা মঞ্চ ফাঁকা ছিল, যাঁদের ভাষণ দেওয়ার কথা ছিল, কেবল তাঁরাই সেখানে উঠছিলেন। সনিয়া গাঁধী সহ প্রত্যেকেই মঞ্চের বাইরে ছিলেন। রাহুল গাঁধী ভাষণ দিতে উঠে বলেন, মঞ্চ ফাঁকা রয়েছে, যার অর্থ, নতুন প্রজন্মকে নেতৃত্বের লাগাম হাতে তুলে নিতে হবে। আমার ইস্তফা নতুন নেতৃত্বকে জায়গা করে দেওয়ার জন্যই। ১৯৮৪ সালে উত্তর গোয়া কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হন তিনি,দুবার রাজ্যসভায়ও গিয়েছেন। শান্তারাম ৭২-য়ে পা দিতে চলেছেন বলে জানান, বলেন, তিনি চান, নতুনরা দলকে নেতৃত্ব দিন। তিনি বলেন, দলে অন্তত ১০ বছর হয়ে গিয়েছে, দলের প্রতি ভালবাসা ও দায়বদ্ধতা আছে, এমন কাউকে এগিয়ে এসে দলে নেতৃত্ব দিতে সুযোগ করে দেওয়া হোক, এটাই আমার অভিমত।
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
খবর
খুঁটিনাটি
























