এক্সপ্লোর

রাহুলের চোখ টেপা পছন্দ হয়নি, ‘আপনার নম্বর কাটা গিয়েছে’, সর্বসমক্ষে বললেন এই কংগ্রেস নেতা

নয়াদিল্লি: সংসদের অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার সময় কংগ্রেস অধ্যক্ষ রাহুল গাঁধীর চোখ টেপা নিয়ে দলের মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে অসন্তোষের সুর। রবিবার কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলেরই এক নেতা বিষয়টি তুলে খোদ রাহুলের সমালোচনা করেছেন। অনাস্থা প্রস্তাবের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লোকসভাতেই আলিঙ্গন করে চর্চার বিষয় হয়ে উঠেছিলেন রাহুল। কিন্তু নিজের আসনে বসেই আর এক কংগ্রেস নেতার দিকে চেয়ে চোখ টেপেন তিনি। সোশ্যাল মিডিয়া তো বটেই, রাজনৈতিক মহলও তাঁর ওই কাজ ভাল চোখে দেখেনি। আরজেডির জাতীয় মুখপাত্র এ নিয়ে সমালোচনা করায় লালুপ্রসাদ যাদবের দল বহিষ্কার করেছে তাঁকে। কিন্তু এবার ওড়িশা কংগ্রেস অধ্যক্ষ নিরঞ্জন পট্টনায়ক খোলাখুলি তাঁর সমালোচনা করলেন। জানা গিয়েছে, রবিবার কংগ্রেস কার্যনির্বাহী কমিটির বৈঠকে নিরঞ্জন প্রসঙ্গটি তুলে বলেন, ‘চোখ মারার’ জন্য রাহুলের নম্বর কাটা গিয়েছে। অনাস্থা প্রস্তাব চলাকালীন বক্তৃতা ও প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার জন্য তিনি একশোয় একশো পেয়েছিলেন। কিন্তু তারপরেই চোখ টিপে ২ নম্বর খুইয়েছেন তিনি।  বৈঠকে সনিয়া গাঁধী সহ ২০০-র বেশি কংগ্রেস নেতা উপস্থিত ছিলেন। ছিলেন রাহুলও। তিনি অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি, শোনা গিয়েছে, নিরঞ্জনের কথা শুনে তিনি হাসছিলেন। নিরঞ্জন নিজে এবিপি আনন্দের কাছে স্বীকার করে নিয়েছেন নম্বর কাটা যাওয়ার কথা বলার খবর। তবে তাঁর বক্তব্য, রাহুলের তিনি প্রশংসাই করেছেন, কোনও ছাত্রই তো আর একশোয় একশো পায় না। তাঁর বক্তৃতাকে ১০০-য় ৯৮ দিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget