এক্সপ্লোর

মেঘালয়: কংগ্রেসের এল হেক, ৩ অন্য বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

শিলং: মেঘালয়ে ভোটের মুখে ফের ধাক্কা খেল কংগ্রেস। মঙ্গলবার, বিজেপিতে যোগ দিলেন রাজ্যের শাসক দলের প্রবীণ বিধায়ক আলেকজান্ডার এল হেক। একইসঙ্গে গেরুয়া শিবিরে গেলেন একজন এনসিপি ও ২ নির্দল বিধায়ক।

এদিন হেক ছাড়াও যাঁরা বিজেপিতে যোগ দেন, তাঁরা হলেন—প্রাক্তন ডেপুটি স্পিকার সানবোর শুল্লাই, যিনি গত বছর পর্যন্ত রাজ্যে এনসিপি-র নেতৃত্বে ছিলেন। এছাড়া, বিজেপিতে যোগ দেন ২ নির্দল বিধায়ক জাস্টিন ডাখার ও রবিনাস সিঙ্কন। তাঁদের সঙ্গে যোগ দেন জয়ন্তিয়া হিলস স্বশাসিত জেলা পরিষদের সদস্য হাম্বার্তাস নংটু।

গত শুক্রবারই, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী রোয়েল লিংডো সহ পাঁচ কংগ্রেস বিধায়ক বিধানসভা থেকে ইস্তফা দেন। এদিন নতুন সদস্যদের স্বাগত জানানোর সময় কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী তথা মেঘালের নির্বাচন-ভারপ্রাপ্ত বিজেপি নেতা কে জে অ্যালফন্স জানিয়ে দেন, আসন্ন ভোটে কংগ্রেসকে ক্ষমতাচ্যূত করবে তাঁর দল।

তিনি বলেন, আমরা মেঘালয়ের সবথেকে দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করব। মুখ্যমন্ত্রী মহাশয়, আপনার (ক্ষমতার) দিন ঘনিয়ে আসছে। এটা সবে শুরু। রাজ্যবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনাদের প্রাপ্য থেকে বঞ্চিত করেছে শাসক কংগ্রেস। আপনাদের মন্ত্রীরা টাকা চুরি করেছে। এটা বন্ধ হওয়া দরকার।

এদিন একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তর-পূর্বে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা রাম মাধব বলেন, চারজন বিধায়ক দলে যোগ দিল। এর চেয়ে নতুন বছরের ভাল শুরু আর কি-ই বা হতে পারে? তিনি আশাপ্রকাশ করেন, আগামীদিনে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, আগামী ৬ মার্চ, মেয়াদ শেষ হচ্ছে বর্তমান বিধানসভার। পরের বছরই নাগাল্যান্ড ও ত্রিপুরার পাশাপাশি, মেঘালয়তেও নির্বাচন হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget