এক্সপ্লোর

'ভ্যাকসিন বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে', অখিলেশের পাশে দাঁড়িয়ে মন্তব্য কংগ্রেস নেতা রশিদ আলভির

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব করোনা ভ্যাকসিন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর ওই মন্তব্যেই সায় দিল কংগ্রেস। দলের নেতা রশিদ আলভি বলেছেন, অখিলেশের এই মন্তব্যকে উড়িয়ে দেওয়া যায় না। ভ্যাকসিন বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। উল্লেখ্য, গতকাল সমাজবাদী পার্টি নেতা অখিলেশ বলেছিলেন যে, তিনি বিজেপির ভ্যাকসিন নেবেন না।

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব করোনা ভ্যাকসিন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর ওই মন্তব্যেই সায় দিল কংগ্রেস। দলের নেতা রশিদ আলভি বলেছেন, অখিলেশের এই মন্তব্যকে উড়িয়ে দেওয়া যায় না। ভ্যাকসিন বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। উল্লেখ্য, গতকাল সমাজবাদী পার্টি নেতা অখিলেশ বলেছিলেন যে, তিনি বিজেপির ভ্যাকসিন নেবেন না। এদিন কংগ্রেস নেতা রশিদ আলভি বলেছেন, যেভাবে কেন্দ্রীয় সরকার সিবিআই, আইবি, ইডি, ইনকাম ট্যাক্স বিভাগকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে, তাতে অখিলেশ যে মন্তব্য করেছেন, তা উড়িয়ে দেওয়া যায়। একইসঙ্গে আলভি বলেছেন যে, কোভিড ১৯ ভ্যাকসিনের ক্ষেত্রে সাধারণ মানুষের কোনও বিপদ নেই। কিন্তু বিরোধী নেতাদের এ নিয়ে সংশয় থাকবে। এর কারণ হিসেবে আলভি বলেচেন, কেননা, সরকার এমন লোকেদের হাতে রয়েছে, যাঁরা দেশের বিরোধীদের হয় জেলে রাখতে চান বা তাঁদের রাজনীতি খতম করতে চান। এ জন্য অখিলেশের এই মন্তব্য উড়িয়ে দেওয়া যায় না। উল্লেখ্য, গতকাল অখিলেশ বিজেপিকে কটাক্ষ করে বলেছিলেন যে, সরকার তো হাততালি ও থালা বাজিয়ে করোনার মোকাবিলা করতে চেয়েছিল। এখন করোনা ভ্যাকসিনের জন্য এখন  কোল্ড-চেন রেফ্রিজারেটর গড়ে তুলছে কেন? অখিলেশ বলেছিলেন, আমি এখনওই করোনাভাইরাস ভ্যাকসিন নেবো না। আমি বিজেপির ভ্যাকসিনে কীভাবে ভরসা করতে পারি। আমাদের সরকার হলে সবাইকে নিখরচায় ভ্যাকসিন দেওয়া হবে। আমি বিজেপির ভ্যাকসিন নিতে পারি না। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে নিশানা করে অখিলেশ বলেন, বিরোধীদের কর্মসূচী ও কার্যকলাপ নিয়ন্ত্রিত ও বন্ধ করতে সরকার অতিমারীকে ঢাল হিসেবে ব্যবহার করছে। অখিলেশের এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। অখিলেশের মন্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন অনুরাগ ঠাকুর।অন্যদিকে,  মৌর্য বলেছেন, এভাবে দেশের চিকিৎসক ও বিজ্ঞানীদের অপমান করছেন সমাজবাদী পার্টি নেতা। অখিলেশ ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছেন বলেও তাঁদের অভিযোগ।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget