এক্সপ্লোর

রাজনৈতিক চক্রান্ত! দলীয় পদ থেকে সাসপেন্ড করলেও কেরলে ধর্ষণে অভিযুক্ত বিধায়কের পাশে কংগ্রেস

তিরুঅনন্তপুরম: কেরলে দলীয় পদ থেকে কংগ্রেস সাসপেন্ড করল বিধায়ক এম ভিনসেন্টকে, যাঁর বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণ ও পিছু নেওয়ার অভিযোগ উঠেছে। কংগ্রেস যদিও ওই অভিযোগ রাজনৈতিক চক্রান্ত বলে আখ্যা দিয়েছে। কেরল প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এম এম হাসান সাংবাদিকদের আজ বলেন, যদিও ধর্ষণের অভিযোগ ও গ্রেফতারি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, ওই মহিলার আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে কংগ্রেস ভিনসেন্টকে দলীয় সম্পাদকের পথ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে। ভিনসেন্ট নির্দোষ প্রমাণিত হওয়া পর্যন্ত ওই পদে থাকবেন না। যদিও ভিনসেন্ট দলকে জানিয়েছেন, আদালতে নিজেকে কলঙ্কমুক্ত প্রমাণের ব্যাপারে তিনি সম্পূর্ণ নিশ্চিত। কংগ্রেস শাসক সিপিএমের বাম গণতান্ত্রিক মোর্চার তোলা ভিনসেন্টের পদত্যাগের দাবি খারিজ করে দিয়েছে। হাসান বলেন, আগে ভিনসেেন্টকে অপরাধী বলে আদালত রায় দিক। তারপর এ ব্যাপারে ভাবা যাবে। ভিনসেন্টের গ্রেফতারিকে অস্বাভাবিক পদক্ষেপ আখ্যা দিয়ে হাসান বলেন, পুলিশ যেন পুরো ঘটনার পিছনে চক্রান্তের দিকটিও খতিয়ে দেখে। তাঁর অভিযোগ, স্থানীয় সিপিএম বিধায়ক ও ওদের কিছু নেতার চাপেই ভিনসেন্টের বিরুদ্ধে অভিযোগ বদলে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। হাসান মিডিয়ায় প্রকাশিত নির্যাতিতার বোনের বিবৃতির কথাও উল্লেখ করেন। নির্যাতিতার বোন নাকি বলেছেন, ঘটনাটি রাজনৈতিক চক্রান্ত, নির্যাতিতা মানসিক সমস্যায় ভুগছেন। সিপিএম অবশ্য রাজনৈতিক চক্রান্তের অভিযোগ মানতে নারাজ। দলের রাজ্য সম্পাদক কোডিয়ারা বালকৃষ্ণানের দাবি, অভিযোগকারিণীর সাক্ষ্যের ভিত্তিতে ওই বিধায়ককে অভিযুক্ত করে গ্রেফতার করা হয়েছে, আইন মেনেই ব্যবস্থা নিয়েছে সরকার। গতকাল কোভালম কেন্দ্রের নির্বাচিত বিধায়ক ভিনসেন্টকে গ্রেফতার করা হয় ধর্ষণ, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৩০৬ ধারায়। ভিনসেন্টকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। গত ১৯ জুলাই ঘটনাটি প্রকাশ্যে আসে। ৫১ বছরের ওই মহিলা অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, তাঁর স্বামী ভিনসেন্টের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন যে, তিনি তাঁর স্ত্রীকে ফোনে বারবার উত্যক্ত করতেন। পুলিশের দাবি, ৯০০ বারের বেশি ভিনসেন্ট ওই মহিলাকে ফোন করেছেন। .

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget