এক্সপ্লোর

নতুন তিন তালাক বিলের কিছু ধারায় বিতর্ক, বিরোধিতা, জানিয়ে দিল কংগ্রেস

মুসলিম মহিলা (বিবাহ সংক্রান্ত অধিকার রক্ষা) বিলে তিন তালাক (তালাক-ই-বিদ্দত) প্রথাকে শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে। বিরোধী দলগুলি বিলের তীব্র বিরোধিতা করে দাবি করে, তাতে একজন পুরুষকে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য কারাবাসের শাস্তির যে বিধি আছে, তা আইনে টেঁকে না।

নয়াদিল্লি: তিন তালাক প্রথা নিষিদ্ধ করতে কেন্দ্রের এনডিএ সরকার সংসদে নতুন বিল আনছে। সোমবার শুরু হতে চলা সংসদের বাজেট অধিবেশনে নতুন বিলটি পেশ করা হবে। গত ফেব্রুয়ারি কেন্দ্রের প্রাক্তন বিজেপি-এনডিএ সরকার যে অর্ডিন্যান্স এনেছিল, তার পরিবর্তে আসছে বিলটি। ষোড়শ লোকসভা গত মাসে ভেঙে গিয়েছে। তাই রাজ্যসভায় বকেয়া থাকার ফলে আগের বিলটির আর বৈধতা নেই। এই প্রেক্ষাপটে নতুন বিলের বেশ কিছু বিষয়ের বিরোধিতা করবে, সেগুলি নিয়ে প্রশ্ন তুলে তর্ক-বিতর্ক করবে বলে জানিয়ে দিল কংগ্রেস। নতুন বিলটি বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছাড়পত্র পেয়েছে। বিলের ব্যাপারে প্রশ্ন করা হলে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেন, আমরা বেশ কিছু ইস্যু তুলেছি। আপত্তি করেছি। বেশ কয়েকটি বিতর্কিত বিষয়ে সরকারও সম্মত হয়েছে। সুতরাং দীর্ঘ সময়ের ব্যবধানে আমরা সফল হয়েছি। সরকার আমাদের তোলা পয়েন্টগুলি আগেই মানলে অনেকটা সময় বাঁচানো যেত। এখন দু-একটা বিষয় বাকি আছে। যেমন, সংশ্লিষ্ট পরিবারের আর্থিক নিরাপত্তার বিষয়টি। আমরা এ নিয়ে বিতর্ক, বিরোধিতা করব। মুসলিম মহিলা (বিবাহ সংক্রান্ত অধিকার রক্ষা) বিলে তিন তালাক (তালাক-ই-বিদ্দত) প্রথাকে শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে। বিরোধী দলগুলি বিলের তীব্র বিরোধিতা করে দাবি করে, তাতে একজন পুরুষকে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য কারাবাসের শাস্তির যে বিধি আছে, তা আইনে টেঁকে না। প্রসঙ্গত, সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশনে নতুন সরকার তাত্ক্ষনিক তিল তালাক প্রথা বাতিল সহ ১০টি অর্ডিন্যান্সকে আইনে রূপান্তরিত করতে চায়। চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চে আগের সরকার সেগুলি জারি করেছিল ১৬-তম লোকসভার শেষ অধিবেশনে আইনে বদলানো যায়নি বলে। এবার বর্তমান সরকারকে ৪৫দিনের মধ্যে অর্ডিন্যান্সগুলিকে আইনে পরিণত করতে হবে, নইলে সেগুলির বৈধতা নষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget