এক্সপ্লোর

জোমাটোর সেই খদ্দেরকে নোটিশ, ধর্মীয় ঘৃণা ছড়াবেন না, লিখিত হলফনামা চাইল পুলিশ, নজরেও রাখছে

আজ পুলিশ সুপার অমিত সিংহ পিটিআইকে বলেন, আমরা শুক্লর বিরুদ্ধে নিজেদের উদ্যোগে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিচ্ছি। তাঁকে নোটিস পাঠিয়ে লিখিত ভাবে শপথ করতে বলা হয়েছে যে, তিনি সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট হতে পারে, এমন কিছু করবেন না।

নয়াদিল্লি: ‘অ-হিন্দু’ ডেলিভারি বয়ের হাত থেকে খাবার নিতে অস্বীকার, অর্ডার বাতিল করে বিতর্কের কেন্দ্রে আসা জোমাটোর সেই খদ্দের, মধ্যপ্রদেশের বাসিন্দা অমিত শুক্লকে নোটিস। জব্বলপুরের পুলিশ অমিতের কাছে এই মর্মে লিখিত হলফনামা চাইল যে, তিনি ধর্মের নামে ঘৃণা, বিদ্বেষ ছড়াবেন না। বুধবার শুক্ল ট্যুইট করে জানান, জোমাটোয় দেওয়া খাবারের অর্ডার তিনি বাতিল করেছেন কেননা তারা যে ডেলিভারি ম্যানকে খাবার পাঠানোর ভার দিয়েছে, তিনি হিন্দু নন! তিনি ক্ষতিপূরণ চাইলে দিতে অস্বীকার করে জোমাটো, সেইসঙ্গে ট্যুইট করে জানায়, খাবারের কোনও ধর্ম হয় না, খাবারই একটা ধর্ম! গোটা বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয় সোস্যাল মিডিয়ায়। দেশে ধর্মীয় উগ্রপন্থা, অসহনশীলতা ফের বাড়তে চলেছে কিনা, সেই বিতর্কে নতুন করে ইন্ধন জুগিয়েছে শুক্লর ট্যুইটটি। বহু ব্যক্তি, সংস্থা জোমাটোর অমিতকে দেওয়া জবাবের প্রশংসা করে তাকে স্বাগত জানায়। খাবার ডেলিভারি দেওয়া সংস্থার প্রতিষ্ঠাতা দীপিন্দর গয়াল ট্যুইট করেন, আমরা ভারতের ধারণা, বোধ, আমাদের মূল্যবান খদ্দের ও শরিকদের বৈচিত্র্যের জন্য গর্বিত। আমাদের মূল্যবোধের সামনে বাধা হতে পারে, এমন যে কোনও ব্যবসা চলে গেলেও দুঃখ পাব না। আজ পুলিশ সুপার অমিত সিংহ পিটিআইকে বলেন, আমরা শুক্লর বিরুদ্ধে নিজেদের উদ্যোগে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিচ্ছি। তাঁকে নোটিস পাঠিয়ে লিখিত ভাবে শপথ করতে বলা হয়েছে যে, তিনি সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট হতে পারে, এমন কিছু করবেন না। তাঁকে নজরদারির আওতায় রাখা হয়েছে বলেও জানান তিনি। পুলিশ সুপার জানান, শুক্ল সাংবিধানিক ধারা ভেঙেছেন যাতে কোনও ধরনের অস্পৃশ্যতা ও ধর্মীয় সম্প্রীতি ক্ষুন্ন করতে পারে, এমন কাজের কোনও জায়গাই নেই। শুক্লকে নোটিস পাঠানো হয়েছে ফৌজদারি দণ্ডবিধির ১০৭ অনুচ্ছেদের (শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তা) আওতায়। এই অনুচ্ছেদের আওতায় কোনও পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট কাউকে বন্ড বা হলফনামা দিয়ে জানাতে বলতে পারেন যে, তিনি এমন কিছু করবেন না যাতে ‘জনজীবনে অশান্তি ভঙ্গ হতে পারে’। বিষয়টি গরহা থানায় রেফার করা হয়। শুক্লার ঠিকানা ওই থানার আওতাভুক্ত বলে জানান পুলিশ সুপার। তবে ট্যুইটার পোস্টটি নিয়ে সমালোচনার পরও অমিত সাফাই দিয়েছেন, এটা নিজস্ব ধর্মের প্রশ্ন। ওদের তা সম্মান করা উচিত। শ্রাবণ মাস চলছে, যা আমাদের কাছে পবিত্র। আমি উপবাস করছি। সেজন্যই একটি নিরামিষ খাবারের রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করেছিলাম। জোমাটোকে কেবলমাত্র ডেলিভারি বয় বদলানোর অনুরোধ করি। কিন্তু ওরা তা করেনি। মনে হয় না, আমি কোনও অপরাধ করেছি।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget