এক্সপ্লোর

লকডাউন: সুরাতে ভিন রাজ্যের শ্রমিকদের রাস্তায় নেমে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। এর মেয়াদ আগামী ১৪ এপ্রিল সম্পূর্ণ হবে। লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে কিনা, তা নিয়ে জোর আলোচনা চলছে। লকডাউনের জেরে যাঁরা সবচেয়ে সমস্যায় পড়েছেন,তাঁদের মধ্যে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা।

নয়াদিল্লি: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। এর মেয়াদ আগামী ১৪ এপ্রিল সম্পূর্ণ হবে। লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে কিনা, তা নিয়ে জোর আলোচনা চলছে। লকডাউনের জেরে যাঁরা সবচেয়ে সমস্যায় পড়েছেন,তাঁদের মধ্যে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা। পেটের খাবার ও রোজগার- লকডাউনে তাঁদের পক্ষে সমস্যাসঙ্কুল হয়ে উঠেছে। এবার লকডাউনের মধ্যে গুজরাতের সুরাতে কাপড়ের শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়লেন। বেতন ও খাবার না পাওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। জানা গেছে, সুরাতে লকডাউনে সমস্যায় পড়া কয়েকশ শ্রমিক শুক্রবার রাতে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা তাঁদের বাড়িতে পাঠানোর দাবি জানান। উত্তেজিত শ্রমিকরা কয়েকটি যানবাহনেও ভাঙচুর চালান, অগ্নিসংযোগও করেন। পুলিশ তাঁদের হঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, সুরাতের লসকানা এলাকায় এই ঘটনা ঘটে। রাস্তায় নেমে শ্রমিকরা তাঁদের বাড়িতে পাঠানোর সুবন্দোবস্ত ও বকেয়া পাওনা দ্রুত চোকানোর দাবি জানান। লকডাউন সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। লকডাউনের মেয়াদ বাড়ানো হবে, না হবে না, তা নিয়ে এই বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এই বৈঠকের আগের দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, সংক্রমণ রুখতে গৃহীত নিষেধাজ্ঞা তড়িঘড়ি তুলে নিলে তাঁর পরিণতি ভালো হবে না।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget