এক্সপ্লোর

লকডাউনে ব্যাহত সরবরাহ, খেতের স্ট্রবেরি গবাদি পশুর মুখে তুলে দিচ্ছেন কৃষক

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ভারতে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এর প্রভাব এসে পড়েছে কৃষিক্ষেত্রেও। গবাদি পশুদের মুখে কৃষকরা তুলে দিচ্ছেন স্ট্রবেরি, ব্রকোলির মতো ফসল। কারণ, লকডাউনে কৃষকরা তাঁদের উত্পাদিত ফসল বিক্রির জন্য পাঠাতে পারছেন না শহরগুলিতে।

সাতারা: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ভারতে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এর প্রভাব এসে পড়েছে কৃষিক্ষেত্রেও। গবাদি পশুদের মুখে কৃষকরা তুলে দিচ্ছেন স্ট্রবেরি, ব্রকোলির মতো ফসল। কারণ, লকডাউনে কৃষকরা তাঁদের উত্পাদিত ফসল বিক্রির জন্য পাঠাতে পারছেন না শহরগুলিতে। গ্রীষ্মের সময় এ ধরনের ফসলের চাহিদা খুব বেশি থাকে। কিন্তু লকডাউন জনতি কারণে সরবরাহ সংক্রান্ত ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। তাই কৃষকরা ফসল বাজারে নিয়ে যেতে পারছেন না। আচমকা চাহিদা কমে যাওয়ায় ভারতে লক্ষ লক্ষ কৃষক সমস্যার সম্মুখীন হয়েছেন। তাঁদেরই একজন মহারাষ্ট্রের সাতারা জেলার অনিল সালুনখে। তাঁর দুই একর জমিতে চাষ করা স্ট্রবেরি গৃহপালিত গরুর মুখে তুলে দিতে দিতে সংবাদসংস্থাকে তিনি বলেছেন, পর্যটক ও আইসক্রিম প্রস্তুতকারীদের কাছে স্ট্রবেরির ভালো চাহিদা থাকে। এবার তো কোনও পর্যটকই নেই। এবার ফসল বিক্রি করে ৮ লক্ষ টাকা আয় হবে ভেবেছিলেন অনিল। কিন্তু সেই আশায় ছাই ফেলে দিয়েছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। লকডাউনের ফলে তিনি তাঁর চাষের খরচটুকুও তুলতে পারেননি। কারণ, বড় শহরগুলিতে ফসল পাঠানো যাচ্ছে না। দুই একর জমিতে স্ট্রবেরি চাষ করতে তাঁর খরচ হয়েছিল আড়াই লক্ষ টাকার মতো। দেশের আইটি হাব বলে পরিচিত বেঙ্গালুরু সংলগ্ন মুনিশামাপ্পার এক কৃষক বিক্রি করতে না পারায় তাঁর ক্ষেতের প্রায় ১৫ টন আঙুর পাশের জঙ্গলে ফেলে দিয়ে এসেছেন। এই ফসল চাষ করতে তাঁর খরচ হয়েছিল ৫০ হাজার টাকা। তিনি গ্রামের লোকজনদের আঙুর নিয়ে যেতে বলেছিলেন। কিন্তু হাতেগোনা কয়েকজনই এসে আঙুর নিয়ে গিয়েছে। ভারতের আঙুর ইউরোপেও রফতানি হয়। কিন্তু সেখানেও ভাইরাসের দাপট। ফলে ইউরোপে আঙুর ক্রয় কমে গিয়েছে। দেশের বৃহত্তম আঙুর রফতানিকারক সংস্থা সহ্যাদ্রি ফার্মসের দ্যানেশ আগলে এ কথা জানিয়েছেন। এছাড়াও মাঠ থেকে আর বাজারের মুখ দেখতে পারছে না বিভিন্ন মহার্ঘ ফুলও। বিয়ের অনুষ্ঠানের জন্য ফুলের চাহিদা থাকে। কিন্তু এই পরিস্থিতিতে বিয়ে বাতিল হয়ে যাওয়ায় চাহিদা নেই ফুলেরও। এক কৃষক রাহুল পাওয়ার বলেছেন, গ্রীষ্মে তাঁর ক্ষেতের এক-একটি ফুলই ১৫-২০ টাকায় বিক্রি হয়। এখন তো কেউ এক টাকাতেও কেউ কিনছে না। আর এক কৃষক সচিন শেলার। তিনি জাানিয়েছেন, তিনি যে ফুল চাষ করেছেন, তার বেশিরভাগই বিক্রি হত গ্রীষ্মে। কিন্তু এই চাহিদার সময়ই বিক্রি বন্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget