এক্সপ্লোর

রাজস্থানে ফের গোরক্ষকদের তাণ্ডব, রেহাই পেলেন না তামিলনাড়ুর সরকারি আধিকারিকরাও

জয়পুর:  গোরক্ষকদের তাণ্ডব থেকে রেহাই পেলেন না সরকারি আধিকারিকরাও। যে রাজস্থানে গো-পাচারের অভিযোগে পেহলু খানকে পিটিয়ে খুন করা হয়েছিল সেই রাজ্যেরই বারমের জেলায় এবার আক্রান্ত হলেন তামিলনাড়ুর সরকারি আধিকারিকরা। গো পাচারের সন্দেহে ট্রাকে পাথর ছোঁড়া হল, অবরোধ করা হল জাতীয় সড়কও। এই ঘটনায় তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে সরকার। চারজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টিকে যথাযথ গুরুত্ব না দেওয়া এবং দেরী করে ঘটনাস্থলে পৌঁছনোর জন্য এক ইন্সপেক্টর সহ সাত পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের এক পদস্থ পুলিশ আধিকারিক এ কথা জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, তামিলনাড়ুর পশুপালন বিভাগের আধিকারিকরা জয়সলমীর থেকে ৫০ টি গরু ও বাছুর কিনে ৫ টি ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন। তাঁদের কাছে প্রয়োজনীয় সব ধরনের কাগজপত্র, কর্তৃপক্ষের অনুমতি ছিল। কিন্তু এরপরও গোরক্ষকরা তাঁদের ওপর চড়াও হয়। ট্রাক লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করে। তারা তামিলনাড়ুর আধিকারিকদের মারধর করতেও উদ্যত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোনওক্রমে তাঁদের উদ্ধার করে। সরকারি আধিকারিক,  ট্রাক চালক ও খালাসিদের স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। এরইমধ্যে একদল জনতা ১৫ নম্বর জাতীয় সড়কে এসে অবরোধ শুরু করে। সরকারি কর্মীদের কর্তব্য পালনে বাধাদান সহ একাধিক ধারায় ৫০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন বারমেরের পুলিশ সুপার গগনদীর সিংলা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
Embed widget