এক্সপ্লোর

গরুর শিংয়ে গাড়ির রেডিয়াম রিফ্লেক্টর! দুর্ঘটনা এড়াতে অভিনব পরিকল্পনা মধ্যপ্রদেশে

ভোপাল: অন্ধকারে দুর্ঘটনা এড়াতে গাড়িতে বা রাস্তার ডিভাইডারে ‘রিফ্লেক্টর স্ট্রিপ’ লাগানোর বিষয় তো সকলেই জানেন। কিন্তু, গরুর শিংয়ে এমনই রিফ্লেক্টর বসানোর কথা কেউ কখনও শুনেছেন কি? সহজ উত্তর, না। এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের বলাঘাট জেলায়। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। খবরে প্রকাশ, রাতের আঁধারে অনভিপ্রেত দুর্ঘটনায় গরুর প্রাণ যাতে না যায়, তার জন্য ছুটকো বা পথভ্রষ্ট গরুর শিংয়ে গাড়ির মতোই কমলা রঙের রিফ্লেক্টর বা রেডিয়াম রিফ্লেক্টিভ ব্যান্ড লাগানোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই ৩০০টি গরু ও বলদের শিংয়ে এমন স্ট্রিপ লাগানো হয়ে গিয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, পথভ্রষ্ট গরু এদেশে সড়ক পরিবহণ ব্যবস্থায় একটি বড় সমস্যা। সাম্প্রতিককালে রাতের দিকে বিভিন্ন সড়ক দুর্ঘটনার কবলে পড়ে একের পর এক গাভীর প্রাণ গিয়েছে। অনেক ক্ষেত্রে সংঘর্ষে হতাহত হয়েছেন চালকরাও। এমন অনভিপ্রেত ঘটনাকে আটকানোর পরিকল্পনা অনেকদিন ধরেই চলছিল। বহু আলোচনা করে এই অভিনব পদ্ধতি বাছাই করা হয়। ওই অফিসারের দাবি, পরিকল্পনাটি ইতিমধ্যেই সফল হয়েছে। নিজ নিজ গরু-মোষ-ষাঁড়কে এমন রিফ্লেক্টর স্ট্রিপ বসানোর নির্দেশ কৃষকদের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। যাতে রাতের অন্ধকারে রাস্তায় ঘোরাঘুরি করলে তাদের সহজেই দেখা যায়। তবে, ওই আধিকারিক আরও জানান, এই স্ট্রিপগুলি কয়েক সপ্তাহ কার্যকর থাকে। তাই এবার শিংয়ে পাকাপাকিভাবে রিফ্লেক্টর রং লাগানোর ভাবনাচিন্তা চলছে। প্রসঙ্গত, ২০১৫ সালে এদেশে বিভিন্ন সড়কে জন্তুদের সঙ্গে দুর্ঘটনায় ৫৫০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই পরিসংখ্যান জানিয়েছে সড়ক পরিবহণ মন্ত্রক। ২০১৩ সালে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র একটি রিপোর্ট বলছে, ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ২ লক্ষ ৩১ হাজার মানুষ মারা যান।  

সেরা শিরোনাম

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget