এক্সপ্লোর

কেরল গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ২জনকে দল থেকে সাসপেন্ড করল সিপিএম

তিরুঅনন্তপুরম: ডাবিং শিল্পী ভাগ্যলক্ষ্মীর ফেসবুক পোস্টের জেরে এক মহিলাকে গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসায় নড়েচড়ে বসেছে কেরলের পিনারাই বিজয়ন সরকার। অভিযুক্তদের মধ্যে দু’জন দলীয় কর্মীকে সাসপেন্ড করেছে সিপিএম। অভিযুক্তদের নাম জয়ন্তন ও বিনীশ। শুক্রবার সন্ধেয় তাদের পার্টির ত্রিশূর কমিটির অফিসে নিয়ে গিয়ে এ ব্যাপারে জানিয়ে দেওয়া হয়। ২ দলীয় কর্মীর মধ্যে জয়ন্তন আবার ওয়াডাকানচেরি মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্য। গণধর্ষণের অভিযোগের জেরে কাউন্সিল থেকে তার পদত্যাগ করার ব্যাপারে অবশ্য সিপিএম এখনও সিদ্ধান্ত নেয়নি। যদিও জয়ন্তনের দাবি, সে নির্দোষ, যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। অভিযোগকারিণী ও তাঁর স্বামী বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে হাজির হয়ে জানান, কীভাবে ২ বছর আগের ওই ঘটনা তাঁদের জীবন বদলে দিয়েছে। পুলিশে অভিযোগ করতে গেলে, পুলিশ নাকি প্রশ্ন করে, ধর্ষকদের মধ্যে কাকে তিনি সবথেকে বেশি ‘এনজয়’ করেছেন। অপরাধীরা তাঁর সামনেই ঘুরত, টিটকিরি দিত তাঁকে। ভয় দেখাত ধর্ষণের ভিডিও ফুটেজ ফাঁস করে দেবে। পুলিশ জানিয়েছে, ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তারা। অভিযোগ জানাতে গিয়ে পুলিশের কাছ থেকে তিনি যে ব্যবহার পেয়েছেন, সে ব্যাপারেও আলাদা একটি তদন্ত শুরু হয়েছে। কেরল বিধানসভাতেও বিষয়টি নিয়ে হইচই হয়। রাজ্য সরকার আশ্বাস দিয়েছে, অভিযোগের স্বচ্ছ তদন্ত হবে, অভিযুক্তদের অপরাধ সাব্যস্ত হলে কঠোর সাজা দেওয়া হবে তাদের। অপরাধীরা শাসক দলের সদস্য হলেও তাদের ছাড় দেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে তারা।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget