এক্সপ্লোর

বিজেপির সঙ্গে জোট নিয়ে জেডি(ইউ)-তে মতবিরোধ প্রকাশ্যে, সিদ্ধান্তের বিরোধিতা সাংসদ আলি আনওয়ারের

নয়াদিল্লি: আরজেডি-র সঙ্গে সম্পর্ক ভেঙে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন নিয়ে জেডি-ইউ-র অভ্যন্তরীন মতবিরোধও প্রকাশ্যে চলে এলে। দলের সাংসদ আলি আনওয়ার আনসারি প্রকাশ্যে বিজেপির সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। আনসারি রাজ্যসভার সদস্য। তিনি বলেছেন, বিজেপির সঙ্গে দলের হাত মেলানোর সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।তিনি বলেছেন, যে কারণে বিজেপির সঙ্গে জেডি-ইউ-র জোট ভেঙে গিয়েছিল, সেই কারণ এখনও বহাল রয়েছে। আনসারি বলেছেন, সুযোগ পেলে তিনি দলে এ বিষয়ে তাঁর মতামত জানাবেন। আনসারি মুখ খুলেছেন। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পরিবর্তিত পরিস্থিতিতে দল ঐক্যবদ্ধ রাখাটা নীতীশের কাছে একটা বড় চ্যালেঞ্জ। সম্প্রতি তেজস্বী যাদবকে নিয়ে আলোচনার জন্য দলের বৈঠকে অনেক নেতাই ফের বিজেপির হাত ধরার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে সূত্রের খবর। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিধায়ক তথা নীতীশের মন্ত্রিসভার সদস্য বীজেন্দ্র যাদব বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গঠনের ব্যাপারে দলকে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, জনতা লালু ও নীতীশকে ভোট দিয়েছিলেন। এই জোট ভাঙা হলে তার সুদূরপ্রসারী প্রভাব পড়বে। নীতীশের দলের ১৮ জন বিধায়ক সংখ্যালঘু ও যাদব। তাঁদের মধ্যে একজন পুনমও বীজেন্দ্রর মতোই লালু প্রসাদের থাকার পক্ষেই সওয়াল করেছিলেন। গতকাল বিধায়কদের সঙ্গে নীতীশের বৈঠকের ঠিক আগেও পুনম দেবী প্রকাশ্যেই আরজেডি-র সঙ্গে জোটের পক্ষে থাকবেন বলে জানিয়েছিলেন। জেডি-ইউ-র প্রবীণ নেতা উদয় নারায়ণ চৌধুরীও নীতীশের সিদ্ধান্তের বিরোধিতা করে আরজেডি-র সঙ্গে জোট চালিয়ে যাওয়ার পক্ষেই সওয়াল করেছিলেন বলে জানা গেছে। এসবের মধ্যেই সবার প্রশ্ন শরদ যাদব কী করবেন? তিনি বরাবরই লালুর সঙ্গে জোট ভাঙার বিরোধিতা করে এসেছেন। গতকাল আরজেডি-র সঙ্গে নীতীশের সম্পর্ক ছেদের ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত শরদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget