এক্সপ্লোর

সৃজনশীলতাকে হত্যা করা উচিত নয়, ‘উড়তা পঞ্জাব’ বিতর্কে অমিতাভ, ‘দুর্ভাগ্যজনক’ বললেন আমির

কলকাতা: ‘উড়তা পঞ্জাব’ নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে পরোক্ষে এই ছবির নির্মাতাদের পাশেই দাঁড়ালেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। কলকাতায় নিজের ছবির প্রচারে এসে তিনি বলেছেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। তবে আমার মনে হয় সৃজনশীলতাকে হত্যার চেষ্টা করা উচিত নয়।’   সরাসরি কিছু না বললেও, অমিতাভ বুঝিয়ে দিয়েছেন, তিনি সেন্সর বোর্ডের কড়াকড়ির বিপক্ষে। তাঁর মতে, ‘উড়তা পঞ্জাব’ ছবির নির্মাতারা প্রয়োজনে ট্রাইব্যুনাল বা আদালতের দ্বারস্থ হতে পারেন। একটি ছবি মুক্তি পাওয়ার ঠিক আগে সেন্সর বোর্ড হস্তক্ষেপ করে। এটাই একমাত্র সমস্যা।   এই ছবি নিয়ে বিতর্কে বলিউডের অনেক নক্ষত্রই সেন্সর বোর্ডের বিরুদ্ধে সরব। কর্ণ জোহর, আনন্দ রাই, কবীর খান, মহেশ ভট্টরা সেন্সরশিপের তীব্র সমালোচনা করেছেন। এই ছবিতে অভিনয় করা শাহিদ কপূরও সেন্সর বোর্ডের বিরুদ্ধে তোপ দেগেছেন।   বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানও ‘উড়তা পঞ্জাব’-এর পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, ‘এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এই ছবিকে যে ঝামেলার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাতে আমি ব্যথিত। আমি যতদূর জানি, এই ছবি তৈরি হয়েছে মাদকের নেশা নিয়ে। ছবিতে সামাজিক বার্তা আছে। আমার মনে হয় না এতে এমন কিছু আছে যা দর্শকদের দেখতে দেওয়া উচিত না।’   এই বিতর্কের ফলে সেন্সর বোর্ডের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মনে করছেন আমির। তাঁর মতে, প্রত্যেক ভারতীয়রই বাক্-স্বাধীনতা আছে। ছলচ্চিত্র নির্মাতাদের কন্ঠরোধ করা উচিত নয়। ট্রাইব্যুনালে গেলে ‘উড়তা পঞ্জাব’-এর নির্মাতারা সুবিচার পাবেন বলেই আশা আমিরের।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget