এক্সপ্লোর

উপত্যকায় কারফিউ, নিয়ন্ত্রণরেখায় খতম ৩ অনুপ্রবেশকারী

শ্রীনগর: উপত্যকার ১০টি জেলায় এখনও চলছে কারফিউ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে কট্টরপন্থীদের সংঘর্ষে মৃতের সংখ্যা ৩৮ ছুঁয়েছে, আহত ৩০০০-এর বেশি। পুলিশ জানিয়েছে, উপত্যকায় শান্তি ও নিরাপত্তার স্বার্থে কারফিউ জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। শুক্রবারও ইদের নামাজের পর কাশ্মীর জুড়ে নিরাপত্তারক্ষীদের ওপর পাথরবৃষ্টি চলেছে আর পাথর ছোঁড়ার পাশাপাশি পিছন থেকে চলেছে গ্রেনেড ছোঁড়া। শনিবার অশান্তি ছড়ানো রুখতে গোটা উপত্যকা মুড়ে দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে। মোবাইল সংযোগ এদিনও স্তব্ধ রাখা হয়েছে। পরিস্থিতি আরও জটিল করেছে, জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর জেরে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত কনফারেন্স ও জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের টানা হরতাল। ২০১০-এর গ্রীষ্মে কাশ্মীরে যখন নিরাপত্তারক্ষীদের ওপর পাথর ছোঁড়ার ঘটনা চূড়ান্ত রূপ নেয়, তখনও এভাবে হরতাল ডেকেছিল এই বিচ্ছিন্নতাবাদীরা। অশান্তি জিইয়ে রাখতে সোমবার সন্ধে পর্যন্ত এই হরতাল বজায় রাখার কথা ঘোষণা করেছে তারা। এর মধ্যে পুঞ্চের নিয়ন্ত্রণরেখায় ৩ জঙ্গিকে গুলি করে মেরেছে সেনা। সেনা জানিয়েছে, এই তিন জঙ্গিই পাকিস্তানি, সম্ভবত এরা লস্কর ই তৈবার সদস্য। শুক্রবার বিকেলে সাবজিয়ান সেক্টরের আকবর ধোক এলাকা দিয়ে সেনা ৫ জঙ্গির অনুপ্রবেশের খবর পায়। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালানোর পর শনিবার ভোরে ৩ জঙ্গিকে গুলি করে মারে তারা। সেনা সূত্রে খবর, জামাত উদ দাওয়া প্রধান হাফিজ সইদ পাক দখলীকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলোয় গিয়ে জঙ্গিদের সঙ্গে কথাবার্তা বলেছে। জম্মুতে অশান্তি ছড়িয়ে দিতে এ দেশে জঙ্গি ঢুকিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে তারা। সুযোগ বুঝে ভারতে ঢোকার জন্য নিয়ন্ত্রণরেখার ওপারে অন্তত ২০০ প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি ওত পেতে রয়েছে।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget