এক্সপ্লোর

দলিত নিগ্রহ: বিকৃত মানসিকতা বড় চ্যালেঞ্জ, বললেন রাজনাথ

নয়াদিল্লি: দলিত নিগ্রহ নিয়ে কড়া বার্তা কেন্দ্রীয় সরকারের। দলিতদের ওপর অত্যাচার, গো-রক্ষার নামে জুলুমবাজি এধরনের সমাজবিরোধী কার্যকলাপ কিছুতেই বরদাস্ত করা হবে না। বিকৃত মানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে, রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, গো-রক্ষার নামে কিছু সমাজ-বিরোধী পৈশাচিক কাজকর্ম চালাচ্ছে। রাজ্য সরকারকে এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। তিনি বলেন, বিকৃত মানসিকতা-র সঙ্গে লড়াই একটা বড় চ্যালেঞ্জ। প্রসঙ্গত, কংগ্রেস এবং বামফ্রন্টের অভিযোগ, এনডিএ সরকার ক্ষমতায় আসার পরই গত দুবছরে দলিত নিগ্রহের ঘটনা বেড়ে গিয়েছে। এই অভিযোগ উড়িয়ে দিয়ে রাজনাথ বলেন, দলিতদের ওপর অত্যাচার হয়, একথা অস্বীকার করছি না। এটা বন্ধ করতে যতসম্ভব কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দলিত নিগ্রহ বন্ধ করা তাঁদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, মোদী সরকার ক্ষমতায় আসার পরই দলিতদের অত্যাচারিত হওয়ার ঘটনা বেশি প্রকাশ্যে এসেছে। তিনি জানান, ২০১৩-এ ৩৯,৩৪৬ টি দলিত নিগ্রহের অভিযোগ জমা পড়েছিল। ২০১৪-এ সেই সংখ্যাটা ছিল ৪০,৩০০। ২০১৫-এ সেটি কমে হয়েছে ৩৮,৫৬৪। রাজনাথ আরও বলেন, স্বাধীনতার এত বছর পরও এধরনের ঘটনা নিয়ে আলোচনা করতে হচ্ছে, সেটাই লজ্জার। প্রসঙ্গত, দলিত নিগ্রহের ঘটনা নিয়ে এতদিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ খোলার প্রসঙ্গে রাজনাথ বলেন, প্রধানমন্ত্রী কোনও বিষয় নিয়ে কথা বলতেই পারেন, বা না-ই পারেন। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। যে সব সংঘ পরিবার দলিত ও আদিবাসী সম্প্রদায়ের সেবা করে, পাশে দাঁড়ায়, তাদেরও প্রশংসা করেছেন রাজনাথ।      

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget