এক্সপ্লোর

গুজরাতে ঘোড়া কিনে চড়ার জন্য দলিত যুবককে খুনের অভিযোগ

ভাবনগর: ঘোড়া বাড়িতে রেখে চড়ার জন্য গুজরাতের ভাবনগরে এক দলিত যুবককে খুনের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে এ কথা জানানো হয়েছে। এই ঘটনায় উমরেলা তহশিলের টিম্বি গ্রামে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তিন সন্দেহভাজনকে পার্শ্ববর্তী গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য ভাবনগরের ক্রাইম ব্র্যাঞ্চের সাহায্য চাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মাস দুয়েক আগে প্রদীপ রাঠোর নামে ২১ বছরের যুবক একটি ঘোড়া কিনেছিলেন। এর পর থেকেই গ্রামেরই বেশ কয়েকজন বাসিন্দা তাঁকে হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ। গত বৃহস্পতিবার রাতে তাঁকে খুন করা হয়। প্রদীপের বাবা কালুভাই রাঠোর বলেছেন, তাঁর ছেসে ঘোড়াটি বিক্রিই করে দিতে চেয়েছিল। তিনিই বিক্রি না করতে ছেলেকে বুঝিয়েছিলেন। কুলাভাই জানিয়েছেন, গত বৃহস্পতিবার ঘোড়ায় চড়ে নিজেদের ক্ষেতে গিয়েছিল প্রদীপ। রাতে বাড়ি ফিরে একসঙ্গে খাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু প্রদীপ আর ফেরেননি। তাঁর খোঁজ শুরু করেন বাড়ির লোকজন। পরে বাড়ি থেকে ক্ষেতে যাওয়ার পথে রাস্তার ওপর প্রদীপের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। কিছুটা দূরেই মৃত অবস্থায় দেখা যায় ঘোড়াটিকে। ম্যাট্রিক পাশ করার পর প্রদীপ বাবাকে চাষবাসের কাজে সাহায্য করতেন। আধিকারিক সূত্রে খবর, রাজ্য সরকার পদস্থ পুলিশ অফিসারদের নিয়োগ করে ঘটনার অবিলম্বে রিপোর্ট জমা দিতে বলেছে। ওই গ্রামের জনসংখ্যা ৩ হাজার। দলিতদের সংখ্যা ১০ শতাংশ। প্রদীপের দেহ ভাবনগর সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাঁর পরিবারের লোকজন দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত দেহ নিতে অস্বীকার করেছেন।

সেরা শিরোনাম

BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget