এক্সপ্লোর

৫০টা মাথা চাই! ফুঁসছেন পাক সেনার বর্বরতার শিকার বিএসএফ জওয়ানের মেয়ে

নয়াদিল্লি: বদলা চান পাকিস্তান সেনার নৃশংসতা, অমানবিকতার শিকার বিএসএফ-এর হেড কনস্টেবল প্রেম সাগরের মেয়ে। কৃষ্ণঘাটি সেক্টরে গতকাল পাক সেনারা নিহত প্রেম ও আরও এক জওয়ানের অঙ্গহানি করেছে। দেশজুড়ে যার প্রবল নিন্দার ঝড় উঠেছে। পাক সেনাদের বর্বর আচরণের যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ভারত। তার মধ্যেই আজ নিহত জওয়ানের মেয়ে সরোজকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, তাঁদের পরিবারের দাবি, প্রেম সাগরের বলিদানের বিনিময়ে ৫০টা মাথা চাই। ৪৫ বছরের প্রেম সাগর উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার তাকেনপুরের বাসিন্দা। ২০১৩ সালে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান বর্ডার টিমের লোকজন যে ল্যান্স নায়েক হেমরাজের মাথা কেটে নিয়ে গিয়েছিল, তাঁর মা-ও পাক সেনার গতকালের লজ্জাজনক আচরণে ক্রোধে ফুঁসছেন। তিনি দাবি করেছেন, ভারত এবার গা ঝাড়া দিয়ে উঠে এ ধরনের হামলার পাল্টা উপযুক্ত জবাব দিক। বাবা-মায়ের সন্তানকে হারিয়ে কী যন্ত্রনা হয়, সেটা বুঝতে হবে সরকারকে। কৃষ্ণঘাটি সেক্টরেই ২০১৩-র ৮ জানুয়ারি হেমরাজ ও আরেক ল্যান্স নায়েক সুধাকর সিংহের মাথা কেটে নিয়ে যায় পাক টিম ব্যাট। দুজনেই ছিলেন ১৩ রাজপুতনা রাইফেলসের। এএনআই হেমরাজের মা-কে উদ্ধৃত করে জানিয়েছে, ওরা আমার ছেলের মুণ্ডচ্ছেদ করেছিল। এখন তো প্রতিদিনই এমন নানা ঘটনা ঘটতে দেখছি। সরকার কথা দিয়েছিল, ওরা আমাদের একজনের মাথা কাটলে ওদের ১০টা মাথা কেটে আনবে, যদিও আজ অবধিও কিছুই হল না। গতকাল নিহত ২২ শিখ রেজিমেন্টের নায়েব সুবেদার পরমজিত্ সিংহেরও অঙ্গহানি করেছে পাক বাহিনী। পঞ্জাবের তরণ তারণে তাঁর বাড়িতে শোকের ছায়া। ভাই বলেছেন, নতুন বাড়িতে আমরা উঠে যাব, এমনই প্ল্যান ছিল ওর। বদলে লাশ হয়ে বাড়ি ফিরছে ও। পরমজিতের মেয়ে সিমরানদীপ বলেছে, বাবা দেশের জন্য শহিদ হল। গর্বিত আমি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget