এক্সপ্লোর

বাঘের ঘরে ঘোগের বাসা; দাউদের ৪০ কোটি টাকা লুটে চম্পট দিয়েছে সাগরেদ, ডি কোম্পানির মাথায় হাত

নয়াদিল্লি: বজ্র আঁটুনি, ফস্কা গেরোর আদর্শ উদাহরণ। করাচিতে যে দাউদ ইব্রাহিমের বাড়ি সারাক্ষণ ঘিরে রাখে আইএসআই ও পাক নিরাপত্তারক্ষীরা, সশস্ত্র জঙ্গি থিকথিক করছে যেখানে, সেখান থেকেই নগদ ৪০ কোটি লুটে গা ঢাকা দিয়েছে তারই এক সাগরেদ। দাউদ গুরুর এই আদর্শ চেলার নাম খালিক আহমেদ। জানা গেছে, নয়াদিল্লির এক বাসিন্দার কাছ থেকে ৪৫ কোটি টাকা তোলা তোলে সে। ৪০ কোটি হাওয়ালা দিয়ে বাইরে পাঠিয়ে দেয়, বাকি ৫ কোটি রেখে দেয় দাউদের ‘যাতায়াতের খরচ’ হিসেবে। ৪০ কোটির অর্ধেক যাওয়ার কথা ছিল পানামার একটি ব্যাঙ্কে, বাকিটা লাগত দাউদের ব্যবসায়। কিন্তু ওই টাকা তো জায়গামত পৌঁছয়ইনি, তার সঙ্গে খালিকও বেপাত্তা। পাকিস্তানে দাউদের ডানহাত জাবির মোতি ও খালিক আহমেদের মধ্যে কথাবার্তায় আড়ি পেতে এ ব্যাপারে জানতে পারেন ভারতীয় গোয়েন্দারা। খালিক ভারত থেকে শারজার মধ্যে ঘোরাঘুরি করত, তার সেল ফোন দীর্ঘদিন ধরে ট্যাপ করছিলেন গোয়েন্দারা। খালিকের সঙ্গে কথোপকথনে মোতি তাকে বলে, দাউদের লোক রাজ্জাক ভাইয়ের নজরে পড়েছে টাকার হাতবদলে এই গন্ডগোলের কথা। দাউদকে ‘বড়ে হজরত’ বলে সম্বোধন করে মোতি বলে, খালিদ দাউদকে ঠকিয়েছে, তার সম্মানহানি করেছে সে। যদিও খালিদের দাবি, সে কোনওরকম জোচ্চুরি করেনি, কোনও একটা ভুল বোঝাবুঝির জেরে এই ঘটনা। বিষয়টি তদন্ত করতে ডি কোম্পানি দিল্লি থেকে কানাডায় তাদের দুজন ‘ডিটেকটিভ’-কে পাঠিয়েছে। এই মুহূর্তে খালিক মণিপুরে গা ঢাকা দিয়ে রয়েছে বলে খবর।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget