এক্সপ্লোর

পাল্টা হিংসা রাজস্থানে, দলিত বিধায়কদের বাড়িতে আগুন, বিক্ষোভ বণিক গোষ্ঠী, অন্য সম্প্রদায়ের

জয়পুর ও ভোপাল: এবার পাল্টা হিংসা রাজস্থানে, যার নিশানায় দলিতরা। গতকাল দলিত বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠায় ক্ষয়ক্ষতির শিকার অন্য সম্প্রদায়ের লোকজন পাল্টা আজ তাদের ওপর চড়াও হয়। কয়েকটি বণিক গোষ্ঠী ও অন্য জাতের লোকজন গতকালের ভাঙচুরের প্রতিবাদে রাস্তায় নামে আজ। আলোয়ারে গতকাল নিহত এক ব্যক্তির শেষকৃত্য করতে অস্বীকার করে রাস্তা অবরোধ করে একদল লোক। এর পাশাপাশি কারাউলি জেলার হিন্দৌন টাউনে এক বর্তমান ও এক প্রাক্তন দলিত বিধায়কের বাড়িতে আগুন ধরিয়ে দেয় মারমুখী জনতা। পরিস্থিতি সামলাতে সেখানে কার্ফু জারি করা হয়। প্রায় ৫ হাজার লোকের জমায়েত থেকে হামলা করা হয় বর্তমান ও প্রাক্তন দলিত বিধায়ক যথাক্রমে রাজকুমারী জাতভ ও ভরোসিলাল জাতভের বাড়িতে। রাজকুমারী শাসক বিজেপির লোক, ভরোসিলাল প্রাক্তন কংগ্রেসি এমএলএ। তিনি প্রাক্তন মন্ত্রীও। বণিক গোষ্ঠী ও উচ্চবর্ণের লোকজন তফসিলি জাতি ও উপজাতিভুক্ত লোকজনেদের মহল্লায় ঢোকার চেষ্টা করে। যদিও কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে, লাঠি চালিয়ে, রবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। লুঠপাট, হিংসার কিছু ঘটনার পর প্রায় ৪০ জনকে হিন্দৌনে আটক করে পুলিশ। চুরু, গঙ্গাপুরেও উত্তেজনা রয়েছে। গতকাল রাতে গঙ্গাপুরে জারি হয় কার্ফু। এদিকে মধ্যপ্রদেশে গতকালের অশান্তিতে মৃতের সংখ্যা আজ বেড়ে হয়েছে ৮। আজ মারা গিয়েছে জখম আরও ২ জন। গতকাল একজনের মৃত্যু পুলিশের গুলিতে হয়েছে বলে প্রশাসন স্বীকার করেছে। এ ব্যাপারে ২ জন পুলিশকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। নিহত ৮ জনের ৬ জনই দলিত, ২ জন উচ্চবর্ণের হিন্দু। গোয়ালিয়র, ভিন্দ, মোরেনা-মধ্যপ্রদেশের এইসব শহরে আজও বহাল রয়েছে কার্ফু। এর মধ্যেই আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানান, তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনে গ্রেফতারি বিধি লঘু করার ব্যাপারে সরকারের কোনও ভূমিকা নেই। সরকার পিছিয়ে পড়া অংশের স্বার্থরক্ষায় পূর্ণ দায়বদ্ধ। বরং ক্ষমতায় আসার পর আমরা ওই আইন খতিয়ে দেখে তাকে আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget