এক্সপ্লোর

৫৫ ‘স্ত্রী’র গয়না হাতিয়েছে এই ‘জামাই রাজা’

বারমের: পুলিশ ফাইলে তার নাম ‘জামাই রাজা’। যদিও বিয়ে করেনি সে। কিন্তু তা বলে নারীসঙ্গ বঞ্চিত নয়। ৫৫ জন বালিকা বধূকে শয্যাসঙ্গী করেছে সে। পুলিশের খাতায় সে দাগী অপরাধী। কনেদের ঠকিয়ে তাদের গয়নাগাঁটি হাতিয়ে ভেগে যেত সে। অবশেষে মৃত্যু হল জিয়ারাম জাঠ নামে ৫৪ বছরের ওই প্রতারকের। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, রাজস্থানের বারমের জেলার নিম্বালকোট গ্রামে গত শনিবার তার মৃত্যু হয়েছে। পুলিশই তার শেষকৃত্য সম্পন্ন করেছে। জেলার বিভিন্ন থানায় তার নামে প্রায় ১৮ টি মামলা ছিল। মৃত্যুর সময় তার পাশে কেউ ছিল না। ২০০৪-এ এক শ্লীলতাহানির মামলায় জিয়ারামকে গ্রেফতার করে পুলিশ। তার আগেই সে ৫৫ জন নববধূকে তার প্রতারণার ফাঁদে ফেলে। জেরার সময় জিয়ারাম পুলিশকে তার অপরাধ সম্পর্কে বিস্তারিত জানিয়েছিল। সে এমন পরিবারগুলিকে টার্গেট করত  যারা একা থাকে। যৌথ পরিবারগুলি এড়িয়ে যেত সে। ওইসব পরিবারের বালিকা বধূ, যারা ‘গউনা’-র জন্য প্রস্তুত থাকত তাদেরই শিকারের লক্ষ্য হিসেবে বাছত জিয়ারাম। ‘গউনা’ হল বালিকা বধূ সাবালিকা হলে তাকে স্বামীর ঘরে পাঠানোর প্রথা। বাড়িতে নববধূর একা থাকার সুযোগ নিয়ে আসত জিয়ারাম। নিজেকে ওই বধূর স্বামী হিসেবে পরিচয় দিত। যেহেতু ছোটবেলায় বিয়ে হয়েছে। তাই ওই বধূ স্বাভাবিকভাবেই তার স্বামীকে চিনত না। ফলে সহজেই তার বিশ্বাস আদায় করে নিত জিয়ারাম। এই সুযোগে ভোর হওয়ার আগেই ওই বধূর শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য রাখা গয়না নিয়ে চম্পট দিত জিয়ারাম। ২০০৪-এ ধরা পড়ার পর স্বভাবে কিছুটা রাশ টেনেছিল জিয়ারাম। কিন্তু ২০১৩-তে ৫৬ তম শিকার করতে গিয়ে ধরা পড়ে সে।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget