এক্সপ্লোর

ট্রেনে উঠতে-নামতে গিয়ে মৃত্যু বা জখম হলে ক্ষতিপূরণের অধিকারী যাত্রী, নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: ট্রেনে উঠতে-নামতে গিয়ে মৃত্যু বা জখম হলে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী যাত্রীরা। এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে দুর্ঘটনাকে সংশ্লিষ্ট যাত্রীর গাফিলতি বলে গন্য হবে না। সুপ্রিম কোর্ট বলেছে, শুধুমাত্র রেল চত্বরে দেহ পাওয়া গেলে বা জখম হলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে ক্ষতিপূরণ দাবি করার ক্ষেত্রে 'প্রকৃত যাত্রী' হিসেবে ধরে নেওয়া যায় না। এ ব্যাপারে ব্যাখ্যা দিয়ে আদালত বলেছে, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে টিকিট না থাকলেও তা ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে বাধা হবে না। তবে ক্ষতিপূরণ যিনি চাইছেন, তাঁর দাবির স্বপক্ষে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার দায়িত্ব তাঁরই। বিচারপতি আদর্শ কুমার গোয়েল ও বিচারপতি রোহিনটন এফ নরিম্যানের বেঞ্চ বলেছে, ট্রেন উঠতে বা নামতে গিয়ে মৃত্যু বা জখম হওয়ার ঘটনা একটি 'অবাঞ্ছিত ঘটনা' এবং এক্ষেত্রে দুর্ঘটনার শিকার ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। এক্ষেত্রে শুধুমাত্র দুর্ঘটনার শিকারের গাফিলতির আর্জি জানালেই তা ১২৪ এ ধারা (আত্মহত্যা, নিজে আঘাতপ্রাপ্ত হওয়া)-র আওতায় পড়বে না। উল্লেখ্য, ২০০২-র ২০ আগস্ট বিহারে ট্রেনে অতিরিক্ত যাত্রীর ভিড়ে পড়ে গিয়ে মৃত ব্যক্তির স্ত্রীকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল পটনা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে কেন্দ্র। পটনা হাইকোর্ট রেলওয়ে ট্রাইব্যুনালের নির্দেশ খারিজ করে দিয়েছিল। এক প্রত্যক্ষদর্শী হলফনামা দিয়ে সাক্ষ্য দিয়েছিলেন যে, নিহত টিকিট কেটে ট্রেনে উঠেছিলেন। তাঁর সাক্ষ্যের ভিত্তিতে ওই নির্দেশ দিয়েছিল পটনা হাইকোর্ট। এর আগে ট্রাইব্যুনাল ক্ষতিপূরণের দাবি খারিজ করে দিয়েছিল। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, এটি কোনও 'অবাঞ্ছিত ঘটনা' নয়। চাপা পড়ে মৃত্যুর ঘটনা এবং নিহত 'প্রকৃত যাত্রী'ও ছিলেন না।

সেরা শিরোনাম

Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ

ভিডিও

Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget