এক্সপ্লোর

মহারাষ্ট্রে নিজের চিতা সাজিয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ঋণগ্রস্ত চাষি, দাবি ছেলের

ইয়াভতমল: পোকামাকড়ের আক্রমণে ফসল নষ্ট হওয়ায় নিজের চিতা সাজিয়ে তাতে ঝাঁপ দিয়ে এক ৭৫ বছর বয়সি ঋণগ্রস্ত চাষি আত্মহত্যা করেছেন বলে দাবি তাঁর ছেলের। মহারাষ্ট্রের ইয়াভতমল জেলার উমেরখেদ তহসিলের সাভলেশ্বরের ঘটনা। মাধব শঙ্কর রাওয়াতে নামে ওই কৃষক নিজের খেতে একটি গাছের নীচে চিতা সাজিয়ে তাতে আগুন ধরিয়ে গাছ থেকে ঝাঁপ দেন বলে জানান তাঁর ছেলে জি এম রাওয়াতে। তাঁর দাবি, চার একর জমিতে চাষ করা তুলো পোকামাকড়ের হানায় নষ্ট হয়ে যায়, মাত্র তিন কুইন্টাল তুলো পড়ে থাকে। তার ওপর তাঁর বাবার ৬০ হাজার টাকা ধারদেনাও ছিল বাজারে। এজন্য তিনি চরম পদক্ষেপ বেছে নেন। যদিও বিট্টারগাঁও থানার জনৈক কর্তা আত্মহত্যার আসল কারণ এখনও স্পষ্ট হয়নি, পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বলে জানান। মহারাষ্ট্রের বিদর্ভ এলাকার ইয়াভতমল জেলায় গত কয়েক বছর ধরেই কৃষক আত্মহত্যা চলছে। গত সপ্তাহেও সম্ভবত, ফসল নষ্ট হওয়ায় বিষাক্ত কীটনাশক খেয়ে আত্মঘাতী হন এক চাষি। পোকামাকড়ের কবলে ফসল নষ্ট হওয়াই শঙ্কর ছায়রে নামে ৫০ বছর বয়সি ওই চাষির চরম পদক্ষেপের মূল কারণ বলে জানায় পুলিশ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Jio, Airtel, Vi : প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
Digital Door Lock : স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন

ভিডিও

Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
PC Chandra Group | রাজ্য়ের কলেজ গুলির লাইব্রেরির মানোন্নয়ন ঘটাতে উদ্য়োগ পি সি চন্দ্র গ্রুপের
Subhasish Mukhopadhyay: দেব আলাদা, কিন্তু টলিউড থেকে যাঁরা রাজনীতিতে যাচ্ছেন, তাঁরা ক'টা গ্রাম দেখেছেন? সোজাসাপ্টা শুভাশিস
GhantaKhanek Sange Suman(১৯.০৩.২৬)পর্ব ২ :
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Jio, Airtel, Vi : প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
Digital Door Lock : স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
SBI Income Tax Update: স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
HDFC Bank : ৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
Stock Market Today : ৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
SIP Investment Process : বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
Embed widget