এক্সপ্লোর

কালই মুক্তি পাচ্ছে ‘উড়তা পঞ্জাব’, স্থগিতাদেশের সব আবেদন খারিজ

চণ্ডীগড় ও নয়াদিল্লি: সব প্রতীক্ষার শেষ। আগামীকালই মুক্তি পাচ্ছে অনুরাগ কাশ্যপের ছবি ‘উড়তা পঞ্জাব’। ছবির মুক্তির ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্ট ও পঞ্জাব হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। বৃহস্পতিবার সেই স্থগিতাদেশ দিতে রাজি হয়নি কোনও আদালতই। ফলে, সব জল্পনার অবসান। তবে, এরমধ্যেই বড় স্ক্রিনে মুক্তির আগে অনলাইনে গোটা ছবি লিক হওয়া নিয়ে ‘উড়তা পঞ্জাব’ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ছবির মুক্তির ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন শুনানিতে বিচারপতি আদর্শ কুমার গোয়েল এবং বিচারপতি এল নাগেশ্বর রাওকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চ এনজিও-র আবেদন খারিজ করে দেয়। আবেদনকারীদের পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে নতুন মামলা দাখিল করার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, এদিনই ছবির মুক্তি ঠেকাতে পেশ করা দুটি পৃথক আবেদন খারিজ করে দিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। সেখানে বিচারপতি এম জয়াপালের নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চ দুটি আবেদনই খারিজ করে দেয়। উচ্চ আদালত জানিয়ে দেয়, যে সব রিপোর্ট জমা পড়েছে, তার ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নিয়েছে যে ছবিটি আগামীকালই মুক্তি পাবে। প্রসঙ্গত, আবেদনকারীদের তরফে দাবি করা হয়েছিল যে, ছবিতে মাদকসেবনকে প্রকারান্তরে সমর্থন করা হয়েছে। আদালতের নির্দেশে অ্যামিকাস ক্যুরি হিসেবে এই ছবিটি দেখেন আইনজীবী সুজয় কাঁটাওয়ালা। তিনি তাঁর রিপোর্ট স্পষ্ট জানান, এমন কোনও কিছুই দেখানো হয়নি যাতে করে মাদকসেবনকে মহান করে কখনই দেখানো হয়নি। এই রিপোর্ট এদিন পড়ে শোনানো হয় কক্ষে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget