এক্সপ্লোর

দলের প্রবীণ নেতা থেকে শুরু করে সিপিএম ছেড়ে আসা প্রাক্তন আমলা, মোদী মন্ত্রিসভায় নয়া ৯ মুখ

নয়াদিল্লি: আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শপথ নিলেন ৯ জন নতুন মন্ত্রী। তাঁদের মধ্যে যেমন বিজেপি-র প্রবীণ নেতারা আছেন, তেমনই আছেন চারজন প্রাক্তন আমলা। দেখে নেওয়া যাক নতুন মন্ত্রীদের পরিচয় বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে বর্তমানে বক্সারের সাংসদ। তাঁর জন্ম ভাগলপুরের দরিয়াপুরে। পটনা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতক হন তিনি। সাতের দশকে জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অশ্বিনীর। জরুরি অবস্থার সময় তিনি জেলেও যান। তিনি ১১ হাজার মহাদলিত পরিবারে শৌচাগার বানাতে সাহায্য করেন। মধ্যপ্রদেশের টিকমগড়ের সাংসদ বীরেন্দ্র কুমার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আহ্বায়ক ছিলেন। ৬ বার লোকসভার সাংসদ হওয়ার পর এবার মন্ত্রী হলেন তিনি। অর্থনীতিতে মাস্টার ডিগ্রি ছাড়াও শিশুশ্রম নিয়ে পিএইচডি করেছেন অশ্বিনী। তিনিও জয়প্রকাশ নারায়ণের আন্দোলনে যোগ দিয়েছিলেন। জরুরি অবস্থার সময় ১৬ মাস জেলে কাটাতে হয় তাঁকে। উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়া শিবপ্রতাপ শুক্ল পেশায় আইনজীবী। তিনি উত্তরপ্রদেশের মন্ত্রী ছিলেন। জরুরি অবস্থার সময় তাঁকে ১৯ মাস জেলে থাকতে হয়েছিল। অনন্ত কুমার হেগড়ে কর্ণাটকের উত্তর কন্নড় কেন্দ্রের পাঁচবারের সাংসদ। তিনি মাত্র ২৮ বছর বয়সে প্রথমবার সাংসদ হন। তিনি পেশায় কৃষিবিদ। চারবার স্পাইসেস বোর্ড অফ ইন্ডিয়ার সদস্য হন হেগড়ে। তিনি মার্শাল আর্টেও পারদর্শী। মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সত্যপাল সিংহ উত্তরপ্রদেশের বাগপত থেকে লোকসভার সাংসদ হয়েছেন। ন’য়ের দশকে অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশে মাওবাদী দমনে বিশেষ সাফল্যের জন্য তিনি বিশেষ পুরস্কার পেয়েছিলেন। গজেন্দ্র সিংহ শেখাওয়াত রাজস্থানের জোধপুর থেকে লোকসভা সাংসদ হয়েছেন। তিনি জাতীয় ও বিশ্ববিদ্যালয় স্তরের বাস্কেটবল খেলোয়াড় ছিলেন। বর্তমানে বাস্কেটবল খেলোয়াড়দের সংগঠনের সভাপতি তিনি। প্রাক্তন আইএফএস হরদীপ সিংহ পুরী ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া ব্রাজিল ও ব্রিটেনেও ভারতের রাষ্ট্রদূত ছিলেন তিনি। প্রাক্তন আইএএস রাজকুমার সিংহ বিহারের আরা থেকে লোকসভার সাংসদ হয়েছেন। তিনি সেন্ট স্টিফেন্স কলেজ থেকে আইনের স্নাতক হওয়া ছাড়াও নেদারল্যান্ডসের আরভিবি ডেফট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। কেরল ক্যাডারের প্রাক্তন আইএএস কে জে অ্যালফন্স কান্নানথনম ২০০৬ সালে চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। ১৯৯২ থেকে ১৯৯৫ সালের মধ্যে দিল্লিতে কয়েক হাজার অবৈধ নির্মাণ ভেঙে দেন অ্যালফন্স। ২০০৬ সালে সিপিএম বিধায়ক হন তিনি। ২০১১ সালে বিজেপি-তে যোগ দেন। তবে সাংসদ নন অ্যালফন্স।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget