এক্সপ্লোর
গরিবদের জন্য কাজ করার ক্ষেত্রে দীনদয়াল উপাধ্যায়ের দায়বদ্ধতায় আমি অনুপ্রাণিত, বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, দীনদয়াল যেভাবে গরিব ও প্রান্তিক মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে দায়বদ্ধ ছিলেন, সেটা দেখে অনুপ্রেরণা পাওয়া যায়। বিদেশ সফররত প্রধানমন্ত্রী ট্যুইটারে লিখেছেন, ‘তাঁর পূণ্যতিথিতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের স্মৃতিচারণা করছি। গরিব, প্রান্তিক ও গ্রামের মানুষের সেবা করার ক্ষেত্রে তাঁর যে দায়বদ্ধতা ছিল, সেটা এখনও আমাদের অনুপ্রাণিত করে।’
Remembering Pandit Deendayal Upadhyaya Ji on his Punya Tithi. His commitment to serving the poor, marginalised and our villages continues to inspire us.
— Narendra Modi (@narendramodi) February 11, 2018
১৯১৬ সালের ২৫ সেপ্টেম্বর জন্ম হয় দীনদয়ালের। ভারতীয় জনসংঘের প্রথমসারির নেতাদের অন্যতম ছিলেন তিনি। গরিব মানুষের উন্নতির জন্য তিনি অন্ত্যোদয় প্রকল্প চালু করার পক্ষে সওয়াল করেছিলেন। ১৯৬৮ সালের ১১ ফেব্রুয়ারি মুঘলসরাই স্টেশনের কাছে রেললাইন থেকে তাঁর দেহ উদ্ধার হয়। Before You Go
TMC - Paresh Pal News | ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরোতেই বিক্ষোভের মুখে পরেশ পাল | ABP ANANDA LIVE

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















