এক্সপ্লোর

আজ ভারত-জাপান আলোচনার মূল বিষয় প্রতিরক্ষা, পরমাণু সমঝোতা

নয়াদিল্লি: আজ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দেশের কৌশলগত ও আর্থিক সম্পর্ক আরও গভীরে নিয়ে যাওয়া নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। আলোচনার মূল বিষয় অবশ্যই প্রতিরক্ষা ও পরমাণু প্রযুক্তি। এই বৈঠকেই সম্ভবত জাপান থেকে এই প্রথম প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়টি চূড়ান্ত করবে ভারত। আলোচনা হতে পারে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে জাপানি সহযোগিতা নিয়েও। পাশাপাশি উত্তর কোরিয়া নিয়ে সংকট বাড়তে থাকায় জাপানও চায় প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে সমঝোতা আরও বাড়াতে। ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনতে চায় তারা, চায় তৈরি করতেও। গত সপ্তাহেই দিল্লি সফরে এসে জাপানি প্রধানমন্ত্রীর বিদেশ নীতি উপদেষ্টা কাতসুয়ুকি কাওয়াই এ কথা জানান। চিনের বিদেশ নীতি নিয়ে ভারত, জাপান উভয়ই উদ্বিগ্ন। তাই দিল্লি ও টোকিও ঠিক করেছে, বেজিংকে ঠেকাতে এশিয়া ও আফ্রিকার দেশগুলিতে বড়মাপের পরিকাঠামো ও রাস্তা নির্মাণ প্রকল্পে হাত দেবে তারা। তা ছাড়া ভারত-জাপান অসামরিক পরমাণু চুক্তির পর এখন ভারত চায়, দু’দেশের পরমাণু সংস্থাগুলির মধ্যে বোঝাপড়া আরও বাড়ুক। ফুকুসিমা বিপর্যয়ের পর হিতাচি, তোসিবা, মিতসুবিসির মত জাপানি পরমাণু সংস্থাগুলির বাজার জাপানে কার্যত শেষ। বহু পশ্চিমী দেশও তাদের থেকে কেনাকাটা করছে না। ভারত এই সংস্থাগুলির কাছে বড় বাজার হয়ে উঠতে পারে। ভারতে এরা বিনিয়োগ করবে, একইসঙ্গে ডিজাইন, নির্মাণ ও পরমাণু চুল্লি ব্যবহারের ব্যাপারে প্রয়োজনীয় পরিষেবা দেবে ভারতীয় সংস্থাগুলিকে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget