এক্সপ্লোর

দিল্লি বিধানসভায় গৃহীত এনপিআর-এনআরসি বিরোধী প্রস্তাব, কেন্দ্রের কোনও মন্ত্রী কি দেখাতে পারবেন বার্থ সার্টিফিকেট, চ্যালেঞ্জ কেজরীবালের

জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর), ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) প্রত্যাহারের জন্য কেন্দ্রকে অনুরোধ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। দিল্লি বিধানসভায় আজ অনুমোদিত হয়েছে এনপিআর ও এনআরসি বিরোধী প্রস্তাব।

নয়াদিল্লি: জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর), ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) প্রত্যাহারের জন্য কেন্দ্রকে অনুরোধ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। দিল্লি বিধানসভায় আজ অনুমোদিত হয়েছে এনপিআর ও এনআরসি বিরোধী প্রস্তাব। শুধু তাই নয়, দিল্লির মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের তাঁদের সরকার থেকে দেওয়া বার্থ সার্টিফিকেট দেখানোর চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন। জাতীয় রাজধানীতে করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতি ও এনআরসি-এনপিআর ইস্যুতে দিল্লি সরকার বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন ডেকেছিল। কেজরীবাল বলেছেন, আমি, আমার স্ত্রী, আমার মন্ত্রিসভার সবারই নাগরিকত্ব প্রমাণের জন্য বার্থ সার্টিফিকেট নেই। আমাদের কী ডিটেনশন কেন্দ্রে পাঠানো হবে? বিধানসভায় যে বিধায়করা রয়েছেন, তাঁদের মধ্যে কারুর বার্থ সার্টিফিকেট থাকলে হাত তুলে জানাতে বলেন মুখ্যমন্ত্রী। কিন্তু ৭০ সদস্যের বিধানসভায় একজন বিধায়কও হাত তোলেননি। এরপর কেজরীবাল বলেন, এই সভায় ৬৯ জন সদস্যেই বার্থ সার্টিফিকেট নেই। তাঁদেরকে কি ডিটেনশন কেন্দ্রে পাঠানো হবে? উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকালই বলেছিলেন যে, এনপিআরের জন্য কোনও নথিই দেখাতে হবে না। যে তথ্য রয়েছে, সেই তথ্যই দিলেই হবে। অন্য প্রশ্নের উত্তর না দিলেও চলবে। দিল্লি হিংসা নিয়ে সংসদের রাজ্যসভায় বিতর্কের জবাবি ভাষণে শাহ বলেন, কোনও নথি জমা দিতে হবে না। যে তথ্য রয়েছে, তা দিলেই হবে। অন্য প্রশ্নের উত্তর না দিলেও চলবে। শাহর এই বক্তব্যের একদিন পরই দিল্লি বিধানসভায় এনপিআর-এনআরসি বিরোধী প্রস্তাব অনুমোদিত হল। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বিধানসভায় এই প্রস্তাব পেশ করেন এবং তিনি বলেন, যদি এনপিআর রূপায়ণ হয়, তাহলে তা ২০১০-র প্রক্রিয়া মেনেই করা দরকার। তিনি বলেন, এমন ঘটনা ব্রিটিশ আমলেও ঘটেনি। এটা প্রত্যেকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার সামিল। এদিকে, রাজ্য এনপিআর প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকারও। ইকে পালনাস্বামীর নেতৃত্বাধীন এআইএডিএমকে সরকার কেন্দ্রের কাছে একগুচ্ছ প্রশ্নের জবাব জানতে চেয়েছিল। সেই প্রশ্নগুলির জবাব না আসার পরিপ্রেক্ষিতে এনপিআর প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার। এর মাধ্যমে এনডিএ শরিকও এনপিআর নিয়ে সংশয় প্রকাশ করল। এর আগে বিহার বিধানসভাতেও সর্বসম্মত প্রস্তাব পাশ করে জানিয়েছে যে, রাজ্যে ২০১০-এর ফরম্যাটেই এনপিআর হবে।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

Weather Updates: আজ রাত থেকে নামতে পারে পারদ, কোন জেলায় কত ঠান্ডা?
Navi Mumbai Fire: ভোজ্যতেলের গুদামে ভয়ঙ্কর আগুন, রাতভর আগুনের সঙ্গে লড়াই দমকলের
Suvendu Adhikari on Bangladesh: হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ, 'আমি উদ্বিগ্ন', বিদেশমন্ত্রীর সঙ্গে যোগাযোগের বার্তা
Birbhum Tulu Mondal: বীরভূমের ২টি থানায় টুলু মণ্ডলকে তলব, কোটি কোটি টাকা-সোনা উদ্ধারকাণ্ডে তলব
KMC Election Supreme Court: শেষ পর্যন্ত পুরসভার ভোট কবে হবে? জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে, আজ শুনানি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget