এক্সপ্লোর
জেএনইউ-য়ে 'ইসলামি সন্ত্রাসবাদ' কোর্স: কারণ কী, জানতে চেয়ে নোটিস দিল্লি সংখ্যালঘু কমিশনের

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) 'ইসলামি সন্ত্রাসবাদ' নিয়ে কোর্স পড়ানোর ভাবনা হচ্ছে, এ খবরে স্বতঃপ্রনোদিত হয়ে সেখানকার রেজিস্ট্রারকে নোটিস দিয়ে এর পিছনে কী কারণ আছে, জানতে চাইল দিল্লি সংখ্যলঘু কমিশন। তাদের চেয়ারম্যান জাফারুল ইসলাম খান বলেন, কীসের ভিত্তিতে জেএনইউয়ে 'ইসলামি সন্ত্রাসবাদ' নিয়ে কোর্স পড়ানোর উদ্যোগ নেওয়া হল, তা রেজিস্ট্রারকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ নামে একটি কেন্দ্র তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে, যার আওতায় ওই কোর্স পড়ানো হবে। বৈঠকে থাকা এক প্রফেসর এ কথা জানিয়েছেন। দিল্লি সংখ্যালঘু কমিশন জেএনইউ প্রশাসনকে জবাব দিতে বলেছে, প্রস্তাবিত ওই সেন্টারে প্রস্তাবিত 'ইসলামি সন্ত্রাসবাদ' কোর্স অন্তর্ভুক্ত করার কোনও প্রস্তাব বা কনসেপ্ট পেপার আছে কিনা, থাকলে তার কপি চেয়েছে তারা। কমিশন বলেছে, জেএনইউয়ের বর্তমান প্রশাসন কি এ ধরনের কোর্স চালু হলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদের পড়ুয়াদের ওপর ও বাইরের গোটা সমাজে কী প্রভাব, প্রতিক্রিয়া হতে পারে, তা ভেবে দেখেছে? প্রস্তাবিত কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য, তার আওতায় কী কী থাকবে, কী হবে তার পদ্ধতি, কোন কোন রেফারেন্স বই থাকবে, কাদের লেখাপত্র পড়তে হবে, কোন কোন বিশেষজ্ঞ পড়াবেন, গবেষণা করাবেন, সব জানতে চেয়েছে কমিশন। অ্যাকাডেমিক কাউন্সিলের যে বৈঠকে ওই কোর্স পড়ানোর ব্যাপারে আলোচনা হয়েছে, তার মিনিটস, তাতে যোগদানকারী সদস্যদের তালিকাও চেয়েছে কমিশন। ৫ জুন এইসব প্রশ্নের জবাব দিতে বলেছে তারা। এদিকে জেএনইউয়ের ছাত্র, শিক্ষকদের একাংশ ইতিমধ্যেই ওই কোর্স পড়ানোর ভাবনার বিরোধিতা করেছেন।
আরও পড়ুন
সেরা শিরোনাম
নির্বাচন ২০২৬
নির্বাচন ২০২৬
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
























