এক্সপ্লোর

মোদির হয়ে প্রচার করতে একবার নয়, ১০০ বার সদস্যপদ বিসর্জন দিতে তৈরি, বিধায়কপদ খারিজ হওয়ার পর বললেন দিল্লির বিদ্রোহী আপ নেতা

স্পিকারের আদেশে বলা হয়েছে, নরেন্দ্র মোদি ও বিজেপির পক্ষে মিশ্রর নানা ট্যুইট, সাংবাদিক বৈঠক, প্রচার থেকে কোনও সন্দেহের অবকাশই নেই যে, তিনি স্বেচ্ছায় নিজের আসল দলের সদস্যপদ ছেড়েছেন। তিনি আনুষ্ঠানিক ভাবে আপ ছেড়েছেন বা বিজেপির সদস্য হয়েছেন কিনা, দশম তফসিলের ২ (১) (এ)-র আওতায় তাঁর সদস্যপদ খারিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেটা কোনও বিষয়ই নয়।

নয়াদিল্লি: দিল্লির বিদ্রোহী আমআদমি পার্টি (আপ) বিধায়ক কপিল মিশ্রের বিধায়কপদ খারিজ করলেন দিল্লি বিধানসভার স্পিকার রামনিবাস গোয়েল। দলত্যাগ বিরোধী আইনের আওতায় এই পদক্ষেপ। এ বছরের ২৭ জানুয়ারি থেকে মিশ্রের বিধায়ক পদ খারিজের পদক্ষেপ কার্যকর হবে বলে স্পিকারের আদেশে বলা হয়েছে। ওইদিনই আপের বিরুদ্ধে প্রচারসভায় দিল্লি বিজেপি সভাপতি মনোজ তেওয়ারি, তত্কালীন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েলের সঙ্গে এক মঞ্চে উঠেছিলেন কপিল। আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ দিল্লি বিধানসভা থেকে মিশ্রের বিধায়কপদ বাতিলের দাবিতে পিটিশন দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতেই স্পিকারের এই সিদ্ধান্ত, যাকে বিবৃতি দিয়ে বেআইনি, অগণতান্ত্রিক বলেন মিশ্র, তাকে আদালতে চ্যালেঞ্জ করবেন বলেও জানান। মিশ্র এও বলেন, প্রধানমন্ত্রী মোদির হয়ে প্রচার করতে তিনি একবার নয়, ১০০ বার সদস্যপদ বিসর্জন দিতেও তৈরি। ট্যুইট করেন, একদিকে আছেন একজন দেশপ্রেমিক, আরেকদিকে টুকড়ে টুকড়ে বাহিনী। আমি গোটা দিল্লির পক্ষে থেকেছি। আমি ‘সাতটা লোকসভা আসনই মোদির জন্য চাই’- বলে প্রচার করেছি। এবার ‘বিধানসভা নির্বাচনে ৬০টা আসনই মোদির জন্য চাই’-এই প্রচারেও নামব। স্পিকারের আদেশে বলা হয়েছে, নরেন্দ্র মোদি ও বিজেপির পক্ষে মিশ্রর নানা ট্যুইট, সাংবাদিক বৈঠক, প্রচার থেকে কোনও সন্দেহের অবকাশই নেই যে, তিনি স্বেচ্ছায় নিজের আসল দলের সদস্যপদ ছেড়েছেন। তিনি আনুষ্ঠানিক ভাবে আপ ছেড়েছেন বা বিজেপির সদস্য হয়েছেন কিনা, দশম তফসিলের ২ (১) (এ)-র আওতায় তাঁর সদস্যপদ খারিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেটা কোনও বিষয়ই নয়। স্পিকারের আদেশ আদালতের বিচারে একদিনের জন্যও টিকবে না বলে দাবি করেন মিশ্র। স্পিকারের আদেশে বলা হয়েছে, আপ আহ্বায়ক তথা দলের বিধান পরিষদীয় নেতা অরবিন্দ কেজরিবাল ২ জুলাইয়ের এক চিঠিতে জানান, কারোয়াল নগরের বিধায়কের সদস্যপদ বাতিল হলে কোনও আপত্তি নেই দলের। প্রসঙ্গত, সৌরভ ভরদ্বাজের পিটিশনের জেরে আরও তিন বিদ্রোহী আপ বিধায়ক অনিল বাজপেয়ি, দেবেন্দর সেহরাওয়াত, সন্দীপ কুমারের মাথার ওপরও বিধায়কপদ খারিজ হওয়ার খাড়া ঝুলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget