এক্সপ্লোর

বেতন ১.২৫ কোটি টাকা, উবেরে চাকরির অফার পেলেন দিল্লির ছাত্র

নয়াদিল্লি: উবেরের সান ফ্রান্সিসকো অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি পেয়েছেন দিল্লির কম্পিউটার সায়েন্স ছাত্র সিদ্ধার্থ। প্রতি বছরে তাঁকে বেতন দেওয়া হবে ১ কোটি ২৫ লক্ষ টাকা। মাঝারি পর্যায়ের মার্কিন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এই বেতনই পান। কিন্তু আমেরিকায় কাজ করা ভারতীয় ইঞ্জিনিয়ারদের তুলনায় এই মাইনে ৪০ থেকে ৫০ গুণ বেশি। সিদ্ধার্থ পড়াশোনা করেন দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে। এখনই তাঁকে যে টাকা অফার করা হয়েছে, তা এইচওয়ানবি ভিসাধারী যে কোনও সফটওয়্যার ইঞ্জিনিয়ারের গড় মাইনের থেকে বেশি। আমেরিকায় কর্মরত একজন ভারতীয় ইঞ্জিনিয়ার প্রতি বছর গড়ে আমেরিকায় বেতন পান ১লক্ষ মার্কিন ডলার। ওয়াকিবহল মহল জানাচ্ছে, এর আগে আমেরিকায় চাকরি করা ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সিদ্ধার্থের সমান এমনকী তাঁর থেকে বেশি বেতনও পেয়েছেন। ২০১৫-১৬ সালে আইআইটি খড়গপুরের দুই ছাত্রকে বার্ষিক ২ কোটি টাকা মাথাপিছু বেতন দিয়ে নিয়োগ করে গুগল। ২০১৫-তেই দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে এক ছাত্রকে গুগল চাকরি দেয় বার্ষিক বেতন ১.২৭ কোটি টাকায়। ২০১৪-য় বেনারস আইআইটি-র এক পড়ুয়াকে গুগল অফার করে বার্ষিক ২.০৩ কোটি টাকা। আইআইটি বম্বের ছাত্রী, জয়পুরের ২০ বছরের আস্থা আগরওয়ালকে বার্ষিক ২ কোটি টাকার চাকরি দেয় ফেসবুক। কিন্তু নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের চাকরি মার্কিন নাগরিকদের হাতে তুলে দেওয়ার ঘোষণা করায় বিদেশের কর্মীদের দিয়ে কাজ করানোর এই বাণিজ্যিক মডেলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। শিগগিরই এ ব্যাপারে বিল আসতে চলেছে মার্কিন  কংগ্রেসে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
Embed widget