এক্সপ্লোর

বর্তমান সরকারের আমলে দেশের গণতন্ত্র বিপন্ন: মনমোহন সিংহ

নয়াদিল্লি:  সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর মোদী সরকার ক্রমাগত আঘাত হানায় দেশে গণতন্ত্র বিপন্ন। এমনটাই মনে করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। গণতন্ত্রকে বাঁচাতে কংগ্রেস ও তার সভাপতি রাহুল গাঁধীর জন্য সমর্থন চাইলেন তিনি।

রবিবার, কেন্দ্রের বিরুদ্ধে খুল্লমখুল্লা আক্রমণে যান প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি জানান, ক্ষমতা দখলের সময় করা প্রতিশ্রুতি পালনে পুরোপুরি ব্যর্থ কেন্দ্র। এখন দেশবাসীর কাছে কাজের খতিয়ান তুলে ধরার সময় এসেছে সরকারের।

মনমোহন সিংহের দাবি, গত চার বছরে সমাজের সর্বস্তরে প্রচণ্ড ক্ষোভ বৃদ্ধি পেয়েছে। কারণ, মানুষের নিরাপত্তা ও সুরক্ষা বিপন্ন। চাকরির সুযোগ উধাও। সবমিলিয়ে যুব-সম্প্রদায় ক্ষিপ্ত।

প্রাক্তন প্রধানমন্ত্রী যোগ করেন, দেশে নেতিবাচক মনোভাব বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনমন হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু, দলিত এবং মহিলাদের ওপর অত্যাচারের মাত্রা প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে।

এদিন রামলীলা ময়দানে কংগ্রেসেরে জন আক্রোশ জনসভায় বক্তব্য রাখছিলেন মনমোহন। বলেন, গত কয়েকদিন সংসদে যা ঘটল তা দেশবাসী দেখেছেন।

মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ করার অভিযোগ এনে মনমোহন সিংহ জানান, সংসদে যাতে প্রস্তাব পেশ না হতে পারে, তার জন্য সব প্রকারের ষড়যন্ত্র করেছে প্রশাসন।

তিনি বলেন, যদি সংসদ সচল না থাকে, তাহলে দেশের গণতন্ত্র বিপন্ন হতে পারে। গণতন্ত্র হল ভারতীয় সংবিধানের দেওয়া উপহার। আমাদের উচিত একে শক্তিশালী করা। কিন্তু এখন এমন পরিবেশের সৃষ্টি করা হয়েছে, যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি অপমানিত হচ্ছে।

প্রাক্তন প্রধানমন্ত্রীর অভিযোগ, নীরব মোদী ও মেহুল চোকসিকাণ্ডে যা ঘটল, তা সকলেই দেখেছেন। হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেল। এর ফলে, ব্যাঙ্কিং ব্যবস্থা সঙ্কটজনক হল।

তিনি যোগ করেন, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্য পড়লেও, এদেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ক্রমবর্ধমান। এতে সাধারণ মানুষের সমস্যা বেড়েছে। তাঁ প্রশ্ন, কেন সরকার এই দাম নিয়ন্ত্রণ করতে ব্যবস্থা নিচ্ছে না?

মনমোহনের মতে, সময় হয়েছে, দেশকে বাঁচাতে রাহুল গাঁধীকে সমর্থন করা।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget