এক্সপ্লোর

কংগ্রেস শুকিয়ে যাচ্ছে, ভিন্ন ব্যাপার, কিন্তু বিরোধীদের ছাড়া গণতন্ত্র হয় না, বললেন অমিত শাহ

রায়পুর: গণতন্ত্রে বিরোধী শিবিরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বললেন অমিত শাহ। বিজেপি সভাপতির দাবি, তাঁর দল 'কংগ্রেসমুক্ত ভারতে'র যে স্লোগান দেয়, তার অর্থ কংগ্রেসের 'সংস্কৃতি' থেকে দেশকে উদ্ধার করা। কংগ্রেস শুকিয়ে যাচ্ছে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু বিরোধীদের ছাড়া গণতন্ত্র হয় না। বিজেপি ভারত থেকে বিরোধীদের মুছে দিতে চায় কিনা, প্রশ্ন করা হলে তিনি বলেন, কংগ্রেসকে বাঁচিয়ে রাখা রাহুল গাঁধীর দায়িত্ব, আমার নয়। কংগ্রেস সভাপতি সম্পর্কে তাঁর কিছু মন্তব্যকে ব্যক্তিগত আক্রমণ বলে দেখা উচিত নয়, তিনি শুধু বিরোধী নেতার কিছু প্রশ্নের জবাব দিয়েছেন বলে দাবি করেন অমিত। দুদিনের ছত্তিশগড় সফর শেষে বিজেপি সভাপতি এও বলেন, কিছু ভাল কাজ করেছে বলেই বিজেপি জনসমর্থন পাচ্ছে। আমরা ভাল কাজ করে গেলে মানুষও সমর্থন বহাল রাখবেন। এদিনও রাহুল গাঁধীর পরিবার ৫৫ বছর দেশ শাসন করেছে, তাই তাঁকে ওদের চার প্রজন্মের কাজের হিসাব দিতে বলা হয়েছে বলে সওয়াল করেন তিনি। বলেন, দলের বর্তমান সভাপতি হিসাবে রাহুল গাঁধীকে কংগ্রেসের ঐতিহ্যের ওপর প্রশ্নের জবাব দিতে হবে, যেমন আমি বিজেপির ঐতিহ্যের কথা বলব। গণতন্ত্রে এটা অবশ্যই হওয়া উচিত, কোনও আপত্তি থাকার কথা নয়। মধ্যবিত্তরা কি মোদী সরকার থেকে দূরে সরে যাচ্ছে, প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, সমাজের সব অংশের সুবিধার কথা মাথায় রেখেই কেন্দ্র কাজ করছে। কিন্তু প্রচার চলছে যে, মধ্যবিত্তরা তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ১৪টা রাজ্যে মধ্যবিত্তের সমর্থনেই দল ভোটে জিতেছে। কেন্দ্রের সরকারের চার বছরের বিভিন্ন স্কিমের সাফল্যের উল্লেখ করে তিনি বলেন, গত ৪ বছরেই সবচেয়ে বেশি সন্ত্রাসবাদী খতম হয়েছে, আন্তর্জাতিক সীমান্তও সুরক্ষিত রয়েছে। সরকারের একটি উন্নত কাশ্মীর নীতি রয়েছে, উপত্যকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget