এক্সপ্লোর

নোট বাতিল 'মোদীর তৈরি বিপর্যয়', তোপ রাহুলের

বেলাগাভি (কর্নাটক): নোট বাতিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের সুর চড়িয়ে তোপ রাহুল গাঁধীর। এক শতাংশ 'অতি ধনীদের' সুবিধা করে দিতে তিনি দেশের আর্থিক সিস্টেমকেই আঘাত করেছেন বলে অভিযোগ রাহুলের।

শনিবার এখানে দলীয় জনসভায় কংগ্রেস সহ সভাপতি নোট বাতিলের জেরে তৈরি হওয়া দুর্ভোগের জন্য শুধু প্রধানমন্ত্রীকেই দুষে বলেন, ভারতের ইতিহাসে এই প্রথম কোনও প্রধানমন্ত্রী গরিব মানুষকে আঘাত দিলেন। প্রধানমন্ত্রীরা সাধারণত দেশের অর্থনীতির স্বার্থ দেখেন। কিন্তু নরেন্দ্র মোদী আমাদের আর্থিক ব্যবস্থাকেই ধাক্কা দিয়েছেন। আমরা যেমন মনুষ্য-সৃষ্ট বিপর্যয়ের কথা বলি, তেমনই নোট বাতিল মোদীর তৈরি বিপর্যয়।

১০০-রও বেশি মানুষ নোট বাতিলের জেরে মারা গিয়েছেন বলে দাবি করে তিনি বলেন, ফিদেল কাস্ত্রোর প্রয়াণে সংসদে শোক জানিয়ে দু মিনিট নীরবতা পালিত হল। কিন্তু এই শখানেক মানুষের জন্য দু মিনিট সময় দিতে পারলেন না বিজেপি নেতারা! কে ওদের মৃত্যুর জন্য দায়ী? নরেন্দ্র মোদী। গত আড়াই বছর ধরে গরিবের ওপরই আক্রমণ চলছে মোদী সরকারের।

রাহুলের তোপ, মোদী সরকার ভারতকে ভাঙতে চাইছে। একদিকে এক শতাংশ অতি ধনী (সুপার রিচ) যারা নিজস্ব বিমান, চোখ ধাঁধানো গাড়ি, বড় ব্যাবসার মালিক। বাকি ৯৯ শতাংশ সত্ চাষি, শ্রমিক, ছোট ব্যবসায়ী, মধ্যবিত্ত যাঁরা দেশ ও নিজেদের জীবন চালাতে প্রতিদিন ঘাম ঝরান। গত আড়াই বছরে এক শতাংশ অতি ধনী ভারতের ৭০ শতাংশ সম্পদ হস্তগত করেছে। ভাল করে দেখলে বোঝা যাবে, মাত্র ৫০টি পরিবারের হাতে আছে দেশের বেশিরভাগ সম্পদ। এঁরাই নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ায় যান। কংগ্রেস দেশকে দুর্নীতিমুক্ত করতে চায়। বিজেপি সরকার ছোট, বড়-যে পদক্ষেপই করুক, সেটা যদি দুর্নীতির বিরুদ্ধে হয়, অবশ্যই তাকে স্বাগত জানাব।

কিন্তু ধনী নয়, গরিব, মধ্যবিত্ত, চাষি, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ীদেরই নোট বাতিল করে আঘাত করা হয়েছে বলে দাবি করে রাহুল বলেন, সব কালো টাকা কিন্তু নগদ নয়, আবার সব নগদ কিন্তু কালো নয়।  এই ৫০টি পরিবারের হাতেই কালো টাকা আছে যারা সুপার ধনী।

সুইস সরকার সুইস ব্যাঙ্কের অ্যাকাউন্টধারীদের তালিকা ভারত সরকারকে দিয়েছে, দাবি করে রাহুল বলেন, কংগ্রেস সরকারকে বলে আসছে, তালিকাটা প্রকাশ করা হোক সংসদে। কিন্তু কেন সরকার দিচ্ছে না, কেন মোদী ওদের আড়াল করছেন? কেন ললিত মোদী, বিজয় মাল্য লন্ডনে বসে আছেন? কেন ওদের ভারতে নিয়ে আসা হল না?

রাহুলের প্রশ্ন, বিজয় মাল্যকে কেন নোট বাতিল হওয়ার পর ১২০০ কোটি টাকার ঋণ  মকুব করা হল?

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget