এক্সপ্লোর

নোট বাতিল: সিদ্ধান্ত প্রত্যাহার, সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি কেজরীবালের

নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন অরবিন্দ কেজরীবাল।

দিল্লির মুখ্যমন্ত্রীর মতে, এই সিদ্ধান্তের ফলে একটি বিশেষ রাজনৈতিক দলের ফায়দা হয়েছে। নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন তিনি। সিদ্ধান্ত প্রত্যাহারের পাশাপাশি সুপ্রিম কোর্টের নজরদারিতে নোট বাতিলের তদন্ত করার দাবিও তুললেন কেজরীবাল।

মঙ্গলবার, দিল্লি বিধানসভায় একদিনের জরুরি অধিবেশনের ডাক দিয়েছিলেন কেজরী। সেখানে এই মর্মে একটি প্রস্তাব পেশ করা হয়। পরে, স্বাভাবিক অধিবেশন শুরু হলে, তা নিয়ে আলোচনা হওয়ার কথা।

জানা গিয়েছে, জরুরি সভায় এদিন পুরনো ৫০০ ও ১০০০ নোটের বাতিলের পরে উদ্ভুত পরিস্থিতি খতিয়ে দেখা হয়। অধিবেশন শুরু হয় নোট বদল বা তোলার লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হওয়া সাধারণ নাগরিকদের স্মৃতিতে দু-মিনিটের নীরবতা পালনেরম মাধ্যমে। এরপর ১৫ মিনিটের মধ্যেই প্রস্তাব পেশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের পাশাপাশি সুপ্রিম কোর্টের নজরদারিতে কেন্দ্রের বিরুদ্ধে তদন্ত করার দাবি করেন তিনি। একইসঙ্গে, বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করার নির্দেশ দেওয়ার জন্য রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেও অনুরোধ করেন কেজরীবাল।

কেজরীর প্রস্তাব পেশ হওয়া মাত্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তুমুল স্লোগান দিতে দিতে কক্ষত্যাগ করেন আপ বিধায়করা। এরপরই সভা এদিনের মতো মুলতুবি হয়ে যায়।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget