এক্সপ্লোর

নোট বাতিল: স্বৈরাচারী সরকারই মানুষকে এভাবে বিপাকে ফেলতে পারে, সমালোচনায় অমর্ত্য সেন

নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে মোদী সরকারের সমালোচনায় অমর্ত্য সেন। এভাবে মানুষকে বিপাকে ফেলা একমাত্র স্বৈরাচারী সরকারের পক্ষেই সম্ভব। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া ইমেল সাক্ষাৎকারে মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদের। মোদী সরকারের নোট বাতিলের পদক্ষেপকে এবার সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া ইমেল সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছেন, শুধুমাত্র একটি স্বৈরাচারী সরকারই সাধারণ মানুষকে এভাবে বিপাকে ফেলতে পারে। লক্ষ লক্ষ নিরীহ মানুষ তাঁদের নিজেদের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন এবং চরম দুর্ভোগে পড়েছেন। ইংরাজি দৈনিককে দেওয়া ই-মেল সাক্ষাত্কারে অমর্ত্য সেন আরও বলেছেন, আচমকা মানুষকে বলে দেওয়া হয়েছে, আপনাদের কাছে যে নোটগুলি রয়েছে, সেগুলির আর কোনও মূল্য নেই, এটা স্বৈরাচারী পদক্ষেপের প্রয়োগ। সরকারের দাবি, এই ধরনের নোট কালো টাকার কারবারিদের কাছে রয়েছে। কিন্তু এক ঝটকায় সব ভারতবাসীকেই সম্ভবত কুটিল আখ্যা দিয়ে দেওয়া হল, যতক্ষণ না সে নিজেকে নির্দোষ প্রমাণিত করছে। নরেন্দ্র মোদী নোট বাতিলের পদক্ষেপের ফলে দেশের ভাল হবে বলে বোঝানোর চেষ্টা করলেও, অমর্ত্য সেনের বক্তব্য, এতে (নোট বাতিল) কীভাবে ভাল হবে তা বোঝা যাচ্ছে না। এটা বিদেশ থেকে কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতির মতোই, আরও একটা ব্যর্থতা হতে পারে। যাঁদের কালো টাকা রয়েছে, এই পদক্ষেপে তাঁদের কিছু যায় আসে না, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীরা। নোট বাতিলের স্বপক্ষে মোদী সরকারের বক্তব্য, ভবিষ্যতে ভাল ফল পেতে গেলে একটু যন্ত্রণা সহ্য করতেই হবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া ইমেল সাক্ষাৎকারে অমর্ত্য সেনের বক্তব্য, ভাল নীতি অনেক সময় যন্ত্রণাদায়ক হয়। কিন্তু সব যন্ত্রণাদায়ক পরিস্থিতিই যে ভাল নীতির কারণে তৈরি হয়, এমনটা নয়। এরআগে নোট বাতিলের পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছিলেন অর্থনীতিবিদ কৌশিক বসুও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget