এক্সপ্লোর

নোট বাতিল: কী বলছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নররা?

নয়াদিল্লি: গত ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর একমাস কেটে গিয়েছে। নোট বাতিলের ঘোষণার দিন খোদ প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, দেশ থেকে কালো টাকা দূর করাই এই পদক্ষেপের লক্ষ্য। নোট বাতিল হওয়ার পর সারা দেশের সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হয়েছেন। এরপর সময়ের সঙ্গে এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে সরকারের অবস্থানেরও বদল দেখা যাচ্ছে। এখন নোট বাতিলের ক্ষেত্রে যুক্তি হিসেবে ‘ডিজিটাল ইন্ডিয়া’র কথা ব্যবহার করা হচ্ছে। সরকারি মহল থেকে ক্যাশলেস লেনদেনে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। এখন দেখা যাক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর প্রাক্তন কয়েকজন গভর্নর নোট বাতিল সম্পর্কে কী বলছেন। এবিপি আনন্দর প্রতিনিধি তাঁদের সঙ্গে কথা বলেছেন। বিমল জালান, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর কালো টাকা ইতিমধ্যেই সোনা, সম্পত্তি এবং বিদেশি মুদ্রায় বদলে ফেলা হয়েছে। তাহলে কীভাবে নগদে কালো টাকা দেশে ফিরবে? নগদের সমস্যা মেটাতে সরকারকে ১০০ ও ৫০০ এবং ২০০০-এর নোটের মাঝে নতুন ছোট অঙ্কের নোট চালু করতে হবে। ব্যাঙ্কে পুরানো নোট বদল কমপক্ষে ছয়মাস ধরে চলা উচিত।  ঊষা থোরাট, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর নোট বাতিলের পর বিদেশের ব্যাঙ্কগুলিতে জমে থাকা টাকার মূল্য শূন্য হয়ে গিয়েছে। ৮০ শতাংশ অর্থ বদলানোর প্রয়োজন হয়ে পড়েছে। দেশে পরিস্থিতি স্বাভাবিক হতে কম করে দু মাসের বেশি সময় লাগবে। ডি সুব্বারাও,  রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর কালো টাকার পরিমাণ সম্পর্কে কোনও বিশ্বাসযোগ্য তথ্য নেই। বিশ্বব্যাঙ্ক ২০০৭-এ ৩৭.৫ লক্ষ কোটি কালো টাকার থাকার কথা জানিয়েছিল, যা মোট অভ্যন্তরীন উত্পাদন (জিডিপি)-র ২৩.২ শতাংশ। কে সি চক্রবর্তী, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর পরিস্থিতি স্বাভাবিক না হলে তা জিডিপি-র পক্ষে একেবারেই ভালো হবে না। এমনকি, এখনও দেশে নগদের অভাব রয়েছে। দেশে বেশিরভাগ লেনদেনই নগদে হয়। যদি পর্যাপ্ত নগদ বাজারে না থাকে তাহলে নিশ্চিতভাবেই জিডিপির হার কমবে। কত টাকা কালো, তার নির্দিষ্ট কোনও পরিসংখ্যান নেই। গতকাল রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলের বিবৃতিতে স্পষ্ট যে এখনও নগদের অভাব রয়েছে। নগদের সমস্যা সমাধানে সরকারের উচিত জরুরী ভিত্তিতে দেশের প্রত্যন্ত অংশগুলিতে টাকা পাঠানোর পরিকল্পনা হাতে নেওয়া উচিত।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget