এক্সপ্লোর

এবার ভারতের বিমানেও নিষিদ্ধ স্যামসাং গ্যালাক্সি নোট ৭

নয়াদিল্লি: এবার থেকে ভারতের বিমানেও স্যামসাং গ্যালাক্সি নোট ৭-এর প্রবেশ নিষিদ্ধ। সংবাদসংস্থা সূত্রে খবর, বিমানে এই ফোন নিয়ে ওঠার ওপর শুক্রবার নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ। সংস্থার তরফে বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে বিমান সংস্থা এবং যাত্রীদের উদ্দেশ্যে এই নির্দেশ দেওয়া হচ্ছে যে, কোনওভাবেই যেন বিমানের মধ্যে গ্যালাক্সি নোট ৭ ফোনটি খোলা বা চার্জ দেওয়া না হয়। পাশাপাশি, কোনও যাত্রী যাতে মালপত্রের মধ্যে ঢুকিয়ে এই ফোন নিয়ে যেতে না পারেন, তার জন্য বিমানবন্দরগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। এই প্রেক্ষিতে স্যামসাঙের ভারত শাখার মুখপাত্র জানিয়েছেন, তারা ডিজিসিএ-র নির্দেশিকা সম্পর্কে অবগত। তিনি যোগ করেন, গ্রাহক সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্যের ওপর তাঁরা সর্বাধিক প্রাধান্য দিয়ে থাকেন। শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশের বিমানসংস্থা একই নিষেধাজ্ঞা জারি করেছে। সেই তালিকায় রয়েছে কোয়ান্টাস, ভার্জিন অস্ট্রেলিয়া, এতিহাদ, পিআইএ। প্রসঙ্গত, বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক গ্যালাক্সি  নোট ৭-এর গোলযোগ ব্যাটারিতে বিস্ফোরণের ঘটনা ঘটায় এই ফোনের বিক্রি সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। এখনও পর্যন্ত ৩৫টি ঘটনা প্রকাশ্যে এসেছে। সংস্থা দাবি করেছে, এতদিন যত হ্যান্ডসেট বিক্রি হয়েছে, তা সমস্যা থাকুক বা না থাকুক, বিনামূল্যে নতুন হ্যান্ডসেট দিয়ে বদল করে দেওয়া হবে। এই প্রসঙ্গে, সংস্থার দাবি, শীঘ্রই তারা নতুন গ্যালাক্সি নোট ৭ হ্যান্ডসেট বাজারে নিয়ে আসবে।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget